স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

তাইজুলের ঘূর্ণিতে চট্টগ্রামে চালকের আসনে বাংলাদেশ

দুর্দান্ত বোলিং করেছেন তাইজুল। ছবি : সংগৃহীত
দুর্দান্ত বোলিং করেছেন তাইজুল। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা শেষ পর্যন্ত বাংলাদেশেরই হলো। দিনের শেষ সেশনে দুর্দান্ত বোলিংয়ে টাইগাররা ঘুরে দাঁড়ালো, যেখানে মূল ভূমিকা রাখলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তার ৫ উইকেটের জাদুতে প্রথম দিন শেষে জিম্বাবুয়ে ৯ উইকেটে ২২৭ রানে থেমেছে।

চা-বিরতি পর্যন্ত ম্যাচের লাগাম যেন জিম্বাবুয়ের হাতেই ছিল। ২ উইকেটে ১৬১ রান করে তারা বেশ ভালো অবস্থানে ছিল। কিন্তু চা-বিরতির পর দৃশ্যপট বদলে দেন তাইজুল। একের পর এক শিকার করে তৃতীয় সেশনে জিম্বাবুয়ের ৭টি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ফের টেস্টের চালকের আসনে বসিয়ে দেন তিনি।

এদিন শুরুটা ভালোই করেছিল জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট (২১) ও বেন কারান (২১) দ্রুত বিদায় নিলেও নিক ওয়েলচ (৫৪) ও শন উইলিয়ামস (৬৭) মিলে বড় জুটি গড়েন। তবে ওয়েলচের চোট পাওয়ার পর যেন ছন্দপতন ঘটে। এরপর উইলিয়ামসও ফিরে গেলে ধস নামে সফরকারীদের ইনিংসে।

তাইজুল একাই ৫টি উইকেট তুলে নেন ৬০ রানে। নাঈম হাসানও দারুণ সমর্থন দিয়েছেন, নিয়েছেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ অনেকটাই আঁটসাঁট বোলিং করলেও আজ উইকেটের দেখা পাননি। তানজিম হাসান সাকিব পেয়েছেন ১টি উইকেট।

জিম্বাবুয়ের প্রথম ইনিংসের সংক্ষিপ্ত স্কোর:

৯০ ওভারে ২২৭/৯

শন উইলিয়ামস ৬৭, নিক ওয়েলচ ৫৪

তাইজুল ইসলাম ২৭-৬-৬০-৫, নাঈম হাসান ২০-৯-৪২-২

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়: প্রধানমন্ত্রী

ডোবায় মিলল নিখোঁজ বৃদ্ধার মরদেহ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাবলু মারা গেছেন

বিশ্বকাপে নিজেদের জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন মিসরের কোচ 

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

নদী ভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বরিশালবাসী

ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, যে সিদ্ধান্ত নিলো ফিফা

নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের

নিখোঁজের ৬ দিন পর অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্বাস্থ্য খাতের পুরো প্রক্রিয়াকে ‘রিসেট’ করতে হবে: অর্থমন্ত্রী

১০

ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’

১১

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট কবে প্রকাশ হবে

১২

সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ড্রোন হামলা

১৩

৮ এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের টাকা আত্মসাৎ, অফিস সহকারী গ্রেপ্তার

১৪

প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৫

প্রায় ৭ হাজার টাকায় বিক্রি হলো বঙ্গোপসাগরে ধরা এক ইলিশ

১৬

চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ

১৭

হাতুড়ি দিয়ে পিটিয়ে শ্রমিককে হত্যা, গ্রেপ্তার ২

১৮

দক্ষিণ কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১, আহত ২

১৯

চকবাজারের আগুন নিয়ে যে তথ্য জানাল ফায়ার সার্ভিস

২০
X