স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে যোগ দিচ্ছেন তারকারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যোগ দিচ্ছেন নামকরা একঝাঁক তারকা ক্রিকেটার। ১০ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগ শেষ হওয়ায় ঢাকায় আসছেন ডেভিড মিলার, মঈন আলি, অ্যালেক্স হেলস ও ডোয়াইন প্রিটোরিয়াস। তাছাড়া অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের সিরিজ ও আইএল টি-টোয়েন্টিও শেষে বিপিএলে যোগ দিবেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, নিকোলাস পুরান, শাই হোপ, জেসন হোল্ডাররা।

আগামী ১৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে শেষ হবে আইএল টি-টোয়েন্টি। এরই মধ্যে প্লে-অফ থেকে বাদ পড়া দলগুলোর ক্রিকেটারদের দিকেও নজর রেখেছে বিপিএল ফ্রাঞ্চাইজিগুলো। প্রতিযোগিতা শেষ করে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিবেন সুনীল নারাইন। খুলনা টাইগার্সে যোগ দিবেন শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা।

আজ মঙ্গলবার পার্থে শেষ হবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ করে বাংলাদেশের বিমান ধরবেন ক্যারিবীয় হার্ডহিটার আন্দ্রে রাসেল। তার সঙ্গে কুমিল্লায় যোগ দেবেন ওপেনার জনসন চার্লসও।

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজ শেষ হলে বড় লাভ হবে খুলনা টাইগার্সের। চট্টগ্রাম পর্বে এনামুল হক বিজয়ের দলে যোগ দিবেন দলটির প্রথম ২ ম্যাচ খেলে যাওয়া শাই হোপ ও ওশান টমাস। এ ছাড়া টাইগার্সদের হয়ে খেলতে আসছেন জেসন হোল্ডার ও ইংল্যান্ডের মারকুটে ওপেনার অ্যালেক্স হেলস। হট ফেবারিট রংপুর ও কুমিল্লার বিপক্ষে খেলার জন্য চুক্তি করেছেন এই ইংলিশ ওপেনার।

রংপুর রাইডার্সের জার্সিতে ২ ম্যাচ খেলা রোস্টন চেজ সাকিব আল হাসানদের শিবিরে যোগ দিবেন। বিপিএল টপরাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন বিধ্বংসী ক্যারিবীয় ব্যাটার নিকোলাস পুরান। রংপুর রাইডার্সে খেলবেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস।

ফরচুন বরিশালের হয়ে খেলতে আসছেন ডেভিড মিলার ও কেশব মহারাজ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যোগ দিচ্ছেন ক্যারিবীয় অলরাউন্ডার রোমারিও শেফার্ড। আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ায় ম্যাচ খেলে রওনা দিবেন তিনি। ইংল্যান্ডের মারকুটে ওপেনার ফিল সল্টও চট্টগ্রাম পর্বে যোগ দিচ্ছেন বন্দর নগরীর দলটিতে। সিলেট স্ট্রাইকার্সে যোগ দেবেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো পেরেরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

১০

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

১১

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

১২

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

১৩

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

১৪

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

১৫

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

১৬

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

১৮

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

১৯

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

২০
X