স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সিপিএলে যুক্ত হল নতুন ফ্রাঞ্চাইজি

সিপিএলের নতুন দল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। ছবি : সংগৃহীত
সিপিএলের নতুন দল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। ছবি : সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম ও সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন দলের নাম জ্যামাইকা তালাওয়াহস। গত মৌসুমের পর টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় জনপ্রিয় ফ্রাঞ্চাইজিটি। কয়েক মাসের মধ্যেই নতুন ফ্রাঞ্চাইজি অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসকে অর্ন্তভূক্ত করেছে লিগ কর্তৃপক্ষ।

দীর্ঘ ১০ বছর পর আবারও সিপিএলে ফিরছে অ্যান্টিগার ফ্র্যাঞ্চাইজি। দলটির নতুন নামকরণ করা হয়েছে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস রিপাবলিক ব্যাংক। গত ২০ ফেব্রুয়ারি স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ফ্র্যাঞ্চাইজিটির নাম ঘোষণা করেছে মালিক পক্ষ ওয়ার্ল্ডওয়াইড স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপ।

অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস হোম ভেন্যু হিসেবে ভিভ রিচার্ডস স্টেডিয়ামকে পেতে আবেদন করেছে সিপিএল কর্তৃপক্ষের কাছে। দলটির মালিক কৃষ্ণা পারসুদ বলেন, আমাদের দলটি প্রতিযোগিতায় ভিন্ন ধাঁচের শক্তি নিয়ে আসবে। আমরা সবসময় চেষ্টা করব দলের মধ্যে জেতার সংস্কৃতি তৈরি করতে। তাছাড়া সফলতার মানসিকতা তৈরি করতেও চেষ্টা অব্যাহত রাখবে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। সিপিএলের প্রথম দুই আসরে দ্বীপটির একটি ফ্র্যাঞ্চাইজি অ্যান্টিগা হকবিলস নামে অংশ নিয়েছিল। কিন্তু দুই আসরে মাত্র ৩টি ম্যাচ জিততে সক্ষম হয়েছিল দলটি। ২০১৫ সালে অ্যান্টিগা হকবিলসের স্থলাভিষিক্ত হয়েছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

অ্যান্টিগার যোগ দেওয়ায় আগামী সিপিএলে কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না জ্যামাইকার সাবিনা পার্ক স্টেডিয়ামে। ২০২৫ সিপিএলে জ্যামাইকাকে ফেরানোর চেষ্টা অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। আগামী ২৮ আগস্ট থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ২০২৪ সিপিএল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুথি নিয়ন্ত্রিত হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইয়েমেনি গোষ্ঠীর

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১০

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১১

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১২

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১৩

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

১৪

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১৫

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

১৬

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

১৭

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১৮

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১৯

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

২০
X