ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৬:১২ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতবধের সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশের হার

ভারতের কাছে ৮ রানে হেরেছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
ভারতের কাছে ৮ রানে হেরেছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

জয়ের সম্ভাবনা জাগিয়েও টেল এন্ডারদের ব্যাটিং ব্যর্থতায় ভারতবধ করতে পারল না বাংলাদেশের মেয়েরা। ভারতের কাছে মাত্র ৮ রানের পরাজয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে গেল নিগার সুলতানারা।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। মাত্র ৯৬ রানের মধ্যেই হারমনপ্রীতের দলকে বেঁধে ফেলে বাংলাদেশের মেয়েরা। স্বল্প টার্গেটে ব্যাট করতে নেমে তীরে এসে তরী ডোবে বাংলার বাঘিনীদের।

এক পর্যায়ে ৫ উইকেট হাতে রেখে জয় থেকে ৮ বলে ১০ রানের দূরত্বে ছিল বাংলাদেশ। দারুণ খেলতে থাকা নিগার সুলতানা জ্যোতি এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পড হন। আউট হয়ে হতাশায় আকাশপানে তাকিয়ে থাকেন অনেকক্ষণ। বাংলাদেশের দিকে হেলে পড়া ম্যাচের মোড় ঘুরে যায় ওখানেই।

শেষ ৭ বলে মেয়েরা মাত্র ১ রান করতে পারে। শেষের চার ব্যাটারের কেউই রানের খাতা খুলতে পারেননি। ২০ ওভারে ৮৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জ্যোতি সর্বোচ্চ ৩৮ রান করেন। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। শেফালি ভার্মা ও দীপ্তি শর্মা নেন তিনটি করে উইকেট। মিন্নু মানি দুটি ও আনুসা নেন একটি উইকেট।

প্রথমে টস জিতে ব্যাটিং নেয় ভারত। ৩৩ রানে জুটি গড়েন দুই ওপেনার। পঞ্চম ওভারে স্মৃতি মান্দানাকে (১৩ বলে ১৩) বোল্ড করেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। পরের ওভারে অফস্পিনার সুলতানা খাতুন জোড়া উইকেট শিকার করে ভারতকে চাপে রাখেন। টানা দুই বলে উইকেট তুলে জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও।

পাওয়ার প্লে’র শেষ ওভারের প্রথম বলে শেফালি ভার্মাকে (১৪ বলে ১৯) ফেরান সুলতানা। পরের বলে টিম ইন্ডিয়ার অধিনায়ক হারমানপ্রীত কৌরকে (০) বোল্ড করেন দুর্দান্ত এক ডেলিভারিতে। ৩৩ রানে তৃতীয় উইকেট হারায় ভারত।

দলীয় ৪৮ রানে ফাহিমা খাতুনের বলে স্বস্তিকা ভাটিয়ার (১১) লং অনে তোলা ক্যাচ দুর্দান্তভাবে তালুবন্দি করেন স্বর্ণা আক্তার। পরে নিয়মিত বিরতিতে উইকেট তুলে সফরকারীদের একশর আগেই আটকে রাখে টিম টাইগ্রেস।

বাংলাদেশের পক্ষে সুলতানা তিনটি, ফাহিমা দুটি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১১

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১২

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৪

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৫

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৬

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৭

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৯

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

২০
X