স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৮ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবদের হারিয়ে ফাইনালে তামিমের বরিশাল 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। মহাগুরুত্বপূর্ণ কোয়ালিফাইয়ার ম্যাচে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল। ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হবে বরিশাল।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ারে ৭ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। জবাবে ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তুলে নেয় বরিশাল।

১৫০ রান তাড়া করতে নেমে ২১ রানে সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। ২ চারের সাহায্যে ব্যক্তিগত ১০ রানে আউট হন বরিশাল অধিনায়ক। ২ বলের ব্যবধানে আরেক ওপেনার মেহেদী হাসান মিরাজকেও ফেরান আবু হায়দার রনি। এরপর অবশ্য মুশফিক-সৌম্যর ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বরিশাল। দু'জনের ৪৭ রানের জুটিতে জয়ের পথে থাকে তামিম বাহিনী। মোহাম্মদ নবীর শিকার হয়ে ২২ রানে আউট হন সৌম্য।

চতুর্থ জুটিতে মুশফিককে সঙ্গে নিয়ে চার-ছক্কার ফুলঝুরি ছোটান কাইল মেয়ার্স। মাত্র ২৭ বলে ৫০ রান যোগ করেন দুজনে। মাত্র ১৫ বলে ৩ ছক্কা ও এক চারে ২৮ রান করেন ক্যারিবীয় অলরাউন্ডার। বাকি পথটুকু ডেভিড মিলারকে নিয়ে দারুণভাবে পাড়ি দেন মুশফিকুর রহিম। এই দুইয়ের ব্যাটে চড়েই ৬ উইকেটের রোমাঞ্চকর জয় পায় বরিশাল। অভিজ্ঞ মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন ৪৭ রানে। ডেভিড মিলার ১৮ বলে ২২ রান করেন।

এর আগে ব্যাটিং করতে নেমে ১৮ রানের মধ্যে ৩ উইকেট হারায় রংপুর। মোহাম্মদ সাইফউদ্দিনের তাণ্ডবে একই ওভারে ফিরে যান শেখ মেহেদী ও সাকিব আল হাসান। এরপর একে একে হারায় ৭ উইকেট। ৭৭ রানের মধ্যে ৭ উইকেট হারানো রংপুরকে স্বস্তি এনে দেন শামীম পাটোয়ারী। তার অনবদ্য ফিনিশিংয়ে রংপুর পায় ১৪৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। ২০ বলে ঝোড়ো ফিফটি পাওয়া শামীম শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৯ রানে। মাত্র ২৪ বলে সমান ৫ চার ও ছক্কায় ৫৯ রানের ক্যামিও খেলেন রাইডার্স তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ড্যাফোডিল গ্রুপ ও ডিআইইউর চীন সফর, শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতায় নতুন দিগন্ত 

এবার ফাইনাল খেলবে ব্রাজিল, হারের পর স্কটিশ কোচের ভবিষ্যদ্বাণী

আশুরার দিনেই কি কেয়ামত হবে?

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউইয়র্কে বাংলাদেশিদের মালিকানায় চালু হয়েছে এক লাখ কবরের বাংলাদেশ সেমিট্রি 

পাকিস্তানে গুমের বিরুদ্ধে আন্দোলনের মুখ মাহরাংয়ের যাবজ্জীবন কারাদণ্ড

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

১০

প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর

১১

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

১২

বিগত সময়ের কী পরিমাণ ঋণ পরিশোধ করবে সরকার, জানালেন অর্থমন্ত্রী

১৩

২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

১৪

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

১৫

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

১৬

আশুরা : করণীয় ও বর্জনীয়

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, গোপালগঞ্জে উড়ছে কালেমা খচিত পতাকা

১৮

বিগত ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

১৯

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক

২০
X