স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৫:৫৮ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

শুক্রবারই সিরিজ নিশ্চিত করতে চান তাসকিন

তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

সিলেটে শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলেও চট্টগ্রামে ওয়ানডেতে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ দল। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে লঙ্কানদের ৬ উইকেটে হারায় টাইগারা। ফলে তিন ম্যাচে ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এবার লক্ষ্য সিরিজ জয়। একই মাঠে আগামীকাল শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। দলের এমন মনোভাবে কথা জানান টাইগার পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই ভিডিও বার্তায় ডানহাতি তারকা ফাস্ট বোলার বলেন, ‘আমরা অনেক আশাবাদী সিরিজ জয়ের। ম্যাচ বাই ম্যাচ যেতে হবে। এখন এটা তো জিতে গেলাম। আর দুটো ম্যাচ আছে, পরের ম্যাচটাই মূল লক্ষ্য।’ ভিডিও বার্তায় তাসকিন আরও বলেন দ্বিতীয় ম্যাচে জিতলে লঙ্কানদের হোয়াইটওয়াশ করাও সম্ভব। তিনি বলেন, ‘এটা (দ্বিতীয় ওয়ানডে) যদি জিততে পারি, তখন হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে। পরের ম্যাচটাই মূল ফোকাস থাকবে এবং আমার বিশ্বাস, আমরা সিরিজ জিতব।’ এর আগে বুধবার প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করেছেন পেসাররা। লঙ্কানদের ১০ উইকেটের ৯টি শিকার করেন তিন পেসার, তাসকিন, শরীফুল ইসলাম ও তামজিদ হোসেন সাকিব। অপর উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। ২৫৬ রানের তাড়ায় নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিংয়ে ৬ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। অধিনায়কের পূর্ণ দায়িত্ব পাওয়ার পর প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেন শান্ত। ভিডিও বার্তায় অধিনায়কের প্রশংসায় ভাসিয়েছেন তাসকিন, ‘দারুণ ব্যাট করেছে। সামনে থেকে নেতৃত্ব দেওয়া যাকে বলে। এত সুন্দর করে মানিয়ে নিয়ে শেষ করে, মাশাআল্লাহ। আল্লাহ আরও ভালো করাক এবং সামনের ম্যাচগুলোতেও যেন আমাদের সবার অবদান ভালো থাকে, এটাই চাওয়া থাকবে।’ সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ হেরেছিল শ্রীলঙ্কা। দুই দলের সর্বশেষ দেখায় জয় বাংলাদেশের। তবে দুই দলের ৫৫ দেখায় বাংলাদেশ জিতেছে ১১টিতে আর হেরেছে ৪২টিতে। দ্বৈরথটাকে বাঁচিয়ে রাখতে আরও কিছু ম্যাচ জেতা দরকার টাইগার। কারণ সমানে-সমান না হলে শত্রুতাও জমে না!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কান্নার শব্দ শুনে হাসপাতালের ডাস্টবিনে মিলল নবজাতক

ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে বদলি, দুর্নীতির অভিযোগে তদন্তের সিদ্ধান্ত

মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন ও সদস্য সচিব ফেরদৌস আলম

হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে 

বিইউপিতে ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

কিশোরের মাথা ন্যাড়া করায় গ্রাম পুলিশ গ্রেপ্তার 

জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের কোনো সরাসরি বৈঠক হচ্ছে না: কাতার

১০

কোচ আনচেলত্তির বার্তায় বিরতির পর নতুন রূপে ফিরে ব্রাজিল

১১

অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন

১২

মাদক মামলা / ভাগনের সাজার রায় শুনে এজলাসে স্ট্রোকে মামার মৃত্যু

১৩

চার বছরে পদ্মা সেতুর টোল আদায় ৩৪২৯ কোটি টাকা

১৪

জেসিআই ঢাকা ইস্ট ২০২৬ সালের জন্য সালমা আক্তার হীরা প্রেসিডেন্ট নির্বাচিত

১৫

সন্ত্রাসবিরোধী আইনে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

১৬

বুধবার থেকে কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

১৭

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলল ভারত

১৮

সীমান্তে নিহত মুজিবের স্ত্রীকে ৮০০ টাকা সহায়তা, নাসীরুদ্দীন-সারজিসের প্রতি ক্ষোভ

১৯

চট্টগ্রাম-৪ আসনে পুনরায় ভোট কি না, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি

২০
X