স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজ জয়ের পর মুশফিকদের হেলমেট উদযাপন 

মুশফিক-শান্তদের হেলমেট উদযাপন। ছবি : সংগৃহীত
মুশফিক-শান্তদের হেলমেট উদযাপন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সাগরিকায় লঙ্কানদের বিপক্ষে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ওয়ানডেতে লক্ষ্য সল্প রানেরই ছিল বাংলদেশের সামনে। তবে বর্তমান প্রেক্ষাপটে সহজ এই টার্গেটও একটা সময় কঠিন মনে হচ্ছিল।

তবে ‘কনকাশন সাব’ তানজিদ হাসান তামিম ৮১ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস আর মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিং ও রিশাদ হোসেনের ঝড়ে দুর্দান্ত এক জয়ে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।

টি-টোয়েন্টি সিরিজে পরাজয় বরণ করলেও ওয়ানডে সিরিজে বাংলাদেশ ঠিকই বিজয় ছিনিয়ে আনল। সাম্প্রতিক সময়ে উত্তেজনা ছাড়ানো দুই দলের দ্বৈরথে এবার বাংলাদেশ শেষ হাসি হাসল। টি-টোয়েন্টি সিরিজে জয়ের পর টাইমড আউট উদযাপন করে বাংলাদেশকে বলতে গেলে একপ্রকার খোঁচা দিয়েছিল লঙ্কানরা। ওয়ানডে সিরিজ জিতে সেটির প্রতিশোধ স্বরূপ নতুন এক উদযাপনের জন্ম দিল টাইগাররা।

শেষ ওয়ানডেতে ৪ উইকেট ও ৫৮ বল হাতে রেখে জয়ে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন টাইগার উইকেটকিপার ব্যাটার মুশফিককুর রহিম। এরপর ট্রফি হাতে উদযাপনেও মুশফিকুর রহিম সফরকারীদের দিলেন খোঁচা।

টি-টোয়েন্টি সিরিজ জিতে হাতের ঘড়ির দিকে ইঙ্গিত করে টাইমড আউট উদযাপন করেছিল শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজের ট্রফি নিয়ে উদযাপনের সময় মুশফিক করলেন হেলমেট-উদযাপন। স্ট্র্যাপ খোলা হেলমেট হাতে মুশফিক ইঙ্গিত করেন, সেটিতে সমস্যা। পাশ থেকে অবাক হওয়ার ভঙ্গি নাজমুল হোসেন শান্তর। উদযাপনে ইঙ্গিত ভারত বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেই ত্রুটিযুক্ত হেলমেটের দিকে। উদযাপনেই শ্রীলঙ্কার বিপক্ষে এ যেন মধুর প্রতিশোধ। একই সঙ্গে টেস্ট সিরিজের জন্যও উত্তেজনার বীজ পুঁতলেন মুশফিক।

সিরিজের শেষ ম্যাচে একাদশে সুযোগ পেয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রিশাদ হোসেন। বল হাতে উইকেট শিকারের পর ব্যাট হাতে এদিন ১৮ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন তিনি। সিরিজসেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১০

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১১

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১২

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৩

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৪

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৫

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৬

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৭

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৮

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৯

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

২০
X