স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সোশ্যাল মিডিয়ার চাপে লিটন : কোচ

লিটন দাস। ছবি : সংগৃহীত
লিটন দাস। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হয় লিটন কুমার দাস। ফলে বাদ পড়েন তৃতীয় ওয়ানডের দল থেকে। সাদা বলের ক্রিকেটে তাকে বিবেচনায় না রাখলেও টেস্টে এই উইকেটকিপার-ব্যাটারে আস্থা ছিল নির্বাচককের।

তবে সিলেট টেস্ট ব্যর্থ লিটন। প্রথম ইনিংসে ২৫ রান করার পর দ্বিতীয় আউট হয় শূন্য রানে। অবিবেচকের মতো শটে আউট হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এ অবস্থায় লিটনের উপর যে চাপ রয়েছে তার স্বীকার করেন টাইগারদের সহকারী কোচ নিক পোথাস।

দক্ষিণ আফ্রিকান কোচের দাবি এই লিটনের উপর এ চাপ আসছে বাইরে থেকে। ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া গেছেন চন্ডিকা হাথুরুসিংহে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রধান কোচের দায়িত্ব পালন করেন নিক পোথাস। ফলে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

শুক্রবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ দল। এরপরই সংবাদ সম্মেলনে যোগ দেন ভারপ্রাপ্ত প্রধান কোচ পোথাস। শুরুতে তাকে কথা বলতে হয় লিটনের ফর্ম নিয়ে।

তিনি বলেন, ‘আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, লিটন ভালো জায়গায় আছে। সমস্যা হলো লিটনের ওপর চাপটা আসে বাইরে থেকে। আমি মনে করি আমরা যদি লিটনকে লিটনের হাতে ছেড়ে দিই, সে আপনাকে তার সেরাটা দেখাবে।’

বাইরে থেকে কিসের চাপ, এর ব্যাখ্যায় পোথাস বলেন, ‘মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তার ওপর যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আমরা ভুলে যাই যে এই ছেলেরা খুব ভালো ক্রিকেটার এবং তারাও মানুষ।’

সমালোচনা থেকে ছাড় দিলে সাময়িক দুঃসময় লিটন কাটিয়ে উঠছেন বলে বিশ্বাস দক্ষিণ আফ্রিকান এই কোচের, ‘আমরা যদি তাদের সঙ্গে মানুষের মতো আচরণ করি এবং তাকে তার জন্য সবচেয়ে ভালো কাজ করার সুযোগ করে দিই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সে আপনাকে সেরা ফলাফলই দেখাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১০

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১১

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১২

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১৩

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১৪

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১৫

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৬

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৭

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৮

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৯

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

২০
X