স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৬:১১ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মিরাজ-তাইজুলের ব্যাটে পঞ্চম দিনে চট্টগ্রাম টেস্ট

তাইজুল ও মিরাজের হাতে এখন টাইগারদের ভাগ্য। ছবি : সংগৃহীত
তাইজুল ও মিরাজের হাতে এখন টাইগারদের ভাগ্য। ছবি : সংগৃহীত

সিলেটে ভরাডুবির পর চট্টগ্রামে বাংলাদেশের সামনে ছিল সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ। তবে সফরকারী লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রামে ব্যাটে ও বলে বাজে পারফরম্যান্সে সেই চ্যালেঞ্জ আর পূরণ হচ্ছে না বাংলাদেশের।

মঙ্গলবার (২ এপ্রিল) লঙ্কানদের দেয়া ৫১১ রানের অসম্ভব লক্ষ্যে জিততে হলে বাংলাদেশকে গড়তে হতো বিশ্ব রেকর্ড। যেখানে টাইগারদের সর্বোচ্চ ২১৫ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই সেখানে ৫১১ রান তাড়া করে জয় অতীব কল্পনা ব্যতীত আর কিছু নয়। স্বভাবসুলভ ভাবে ১৩২ রানে চার উইকেট হারিয়ে আবারও বাংলাদেশকে বড় লজ্জার ইঙ্গিত দিতে থাকে লঙ্কানরা। তবে শেষ পর্যন্ত চতুর্থ দিনে শেষ হয়নি ম্যাচ। মিরাজ ও তাইজুলের ব্যাটে ভর করে পঞ্চম দিনে অসম্ভব এক লক্ষ্যের সামনে দাঁড়িয়ে টিম টাইগার্স।

তবে আজকের দিনে বাংলাদেশ অবশ্য একটি জায়গায় পেতে পারে স্বস্তি, টানা পাঁচ ইনিংসে দুইশো রানের নিচে অলআউট হওয়া দলটি আজ কেবল ৬ উইকেট হারিয়েই টপকে যায় ২০০। তবে টেস্টের শেষ দিনে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে, বিশাল রানের বোঝার সঙ্গে উইকেটের চ্যালেঞ্জ।

বাংলাদেশ স্কোরবোর্ডে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে। এই ম্যাচ জিততে বা ড্র করতে হলে বাংলাদেশকে পঞ্চম দিনে পাড়ি দিতে হবে কঠিন পথ। ম্যাচ জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে বিশ্ব রেকর্ড, রান বাকি আর ২৪৩। ড্র করতে হলে খেলতে হবে পুরো এক দিন। যেখানে হাতে বাকি কেবল ৩ উইকেট।

এদিকে ৫১১ রানের বিশ্বরেকর্ড টার্গেটের সামনে দাঁড়িয়ে যেখানে ম্যাচ জিততে হলে বাংলাদেশকে বিশ্ব রেকর্ড গড়তে হতো। সেখানে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই ৩৪ ওভার খেলতেই টাইগাররা হারিয়ে বসে চার ব্যাটারকে। সেশনের একদম শেষ ওভারে মুমিনুল হক আউট হয়ে দলের বিপদ আরও বাড়িয়ে দিয়ে যান। এর আগেই টেস্ট ক্যারিয়ারের ১৮তম অর্ধশতকের দেখা পান এই অভিজ্ঞ ব্যাটার।

তবে চা বিরতি থেকে ফিরে এসে দাপট দেখিয়ে দিন পার করার ইঙ্গিত দেন সাকিব আল হাসান আর লিটন কুমার দাস। দুজনের জুটিতে প্রথমবারের মতো টাইগার শিবিরে স্বস্তি আসতে শুরু করে।

প্রথম ইনিংসে ব্যর্থ হওয়া সাকিব এই ইনিংসে বেশ দেখে-শুনেই খেলতে থাকেন লঙ্কান বোলারদের। তবে পার্ট টাইমার কামিন্দু মেন্ডিসকে প্রথম টেস্ট উইকেট উপহার দিয়ে ফেরেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

সাকিব-লিটনের ৬১ রানের জুটি ভাঙার পর অবশ্য লিটন দাসও টিকতে পারেননি বেশিক্ষণ। অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে যাওয়া কুমারার বল পুল করতে উইকেটকিপারের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ব্যর্থতার চাদরে থাকা এই ব্যাটারের ব্যাট থেকে আসে ৩৮ রান।

সাকিবকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট পাওয়া কামিন্দু দ্বিতীয় উইকেট শিকার করতে খুব বেশি সময় নেননি। এবার তার শিকার ১৫ রানে থাকা শাহাদাত হোসেন দিপু।

শেষ দিকে অবশ্য মিরাজ ও তাইজুল ইসলামের ব্যাটিংয়ে বাংলাদেশ পঞ্চম ‍দিন পর্যন্ত ম্যাচ নিতে সক্ষম হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১০

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

১৩

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

১৪

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

১৫

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

১৬

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

১৭

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

১৮

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

১৯

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

২০
X