স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৩:৪৬ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পরের ম্যাচে মুস্তাফিজকে পাবে তো চেন্নাই?

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

এবারের আইপিএলের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুর্দান্ত শুরু করেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচেই দুর্দান্ত বোলিং করে চার উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছিলেন এই কাটার মাস্টার। পরের দুই ম্যাচে আরও তিন উইকেট নিয়ে বর্তমানে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারির পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছেন ফিজ। স্বাভাবিকভাবেই এ রকম খেলোয়াড়কে দলে চাইবে চেন্নাই। তবে তিন ম্যাচেই ভালো খেলা এই পেসারকে চতুর্থ ম্যাচে চেন্নাই পাবে কি না এ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) রাত ৮টায় হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে শিরোপার বর্তমান মালিক চেন্নাই। কামিন্সদের বিপক্ষে এই ম্যাচের আগে হঠাৎ করেই মঙ্গলবার (২ এপ্রিল) রাতে দেশে ফিরেন মুস্তাফিজ। প্রথমে কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও পরে জানা যায়, মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরিভিত্তিতে ঢাকায় ফিরেছেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) জুনে হতে যাওয়া বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াডে থাকা সম্ভাব্য ক্রিকেটারদের মার্কিন দূতাবাসে যাওয়ার কথা রয়েছে। সে তালিকায় স্বাভাবিকভাবে মুস্তাফিজও রয়েছেন।

তবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরের দিনেই (৫ এপ্রিল) চেন্নাইয়ের ম্যাচ রয়েছে। আর সেই ম্যাচে স্বাভাবিকভাবে মুস্তাফিজকে দলে দেখতে চাইবে চেন্নাই। তবে এখানে প্রশ্ন থেকে যাচ্ছে ভিসার কাজ শেষ করে মুস্তাফিজ ততক্ষণে দলের সঙ্গে যোগ দিতে পারবেন কি না? কাটার মাস্টারের খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছে ইএসপিএনক্রিকইনফোও।

এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৩ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ৩ ম্যাচ পর টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মুস্তাফিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ড্রোন হামলা

৮ এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের টাকা আত্মসাৎ, অফিস সহকারী গ্রেপ্তার

প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রায় ৭ হাজার টাকায় বিক্রি হলো বঙ্গোপসাগরে ধরা এক ইলিশ

চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ

হাতুড়ি দিয়ে পিটিয়ে শ্রমিককে হত্যা, গ্রেপ্তার ২

দক্ষিণ কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১, আহত ২

চকবাজারের আগুন নিয়ে যে তথ্য জানাল ফায়ার সার্ভিস

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী পলাতক

যেখানেই অবহেলা ও দুর্নীতি সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

১০

চিন্তার আধিপত্য মানবসভ্যতার জন্য স্থায়ী সমাধান নয় : তথ্যমন্ত্রী

১১

ছেলেকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা বাবা-মায়ের 

১২

পুলিশ ক্যাডার হলেন ছেলে, ফল প্রকাশের ১৯ দিন আগে বাবার চিরবিদায়

১৩

জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী

১৪

আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের বিক্ষোভ

১৬

মৌলভীবাজার সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, স্থানীয়দের দাবি ভিন্ন

১৭

সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ

১৮

প্রবাসীদের জন্য আরব আমিরাতের ভিসা নীতিতে ৬ বড় পরিবর্তন

১৯

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

২০
X