স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের সাথে জ্যোতিদের ম্যাচের সূচি চুড়ান্ত 

বাংলাদেশে এই মাসেই আসছে ভারত নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশে এই মাসেই আসছে ভারত নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে গত মাসেই বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া নারী দল। অ্যালিসা হিলি ও এলিস পেরিরা যাওয়ার পরও শেষ হচ্ছে না বাংলাদেশ নারী দলের ব্যস্ততা। চলতি এপ্রিলেই বাংলাদেশ সফরে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই মাসের শেষের দিকে বাংলাদেশে আসছে শেফালি ভর্মা ও স্মৃতি মান্দানারা। সিরিজের সবগুলো ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে।

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে মাঠে গড়াতে যাচ্ছে নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের কন্ডিশনে মানিয়ে নিতেই বাংলাদেশ সফরে আসতে আগ্রহ প্রকাশ করে ভারত নারী দল। গণমাধ্যমকে ব্যাপারটি নিশ্চিত করেছেন নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যান শফিউল আলম নাদেল।

বিশ্বকাপ কন্ডিশনে মানিয়ে নিতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলও। একই সূত্রে এবার ভারত নারী দলও আসছে।

বুধবার (৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, চলতি মাসের ২৩ তারিখ বাংলাদেশে পা রাখবে ভারতীয় নারী দল। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি আগামী ২৮ এপ্রিল চায়ের শহর সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩০ এপ্রিল দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। প্রথম দুটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

তৃতীয় এবং চতুর্থ ম্যাচটি আবার অনুষ্ঠিত হবে দিনের আলোতে। এই দুটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। সিরিজের পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ মে। ওই ম্যাচটি আবার দিবারাত্রির। তিনটি ম্যাচ মূল ভেন্যুতে এবং দুটি আউটারে হবে।

বাংলাদেশ-ভারতের সিরিজের সূচি

তারিখ ম্যাচ ভেন্যু সময়

২৮ এপ্রিল ১ম টি-টোয়েন্টি সিলেট (মূল ভেন্যু) সন্ধ্যা ৬.৩০

৩০ এপ্রিল ২য় টি-টোয়েন্টি সিলেট (মূল ভেন্যু) সন্ধ্যা ৬.৩০

০২ মে ৩য় টি-টোয়েন্টি সিলেট (আউটার) দুপুর ২.০০

০৬ মে ৪র্থ টি-টোয়েন্টি সিলেট (আউটার) দুপুর ২.০০

০৯ মে ৫ম টি-টোয়েন্টি সিলেট (মূল ভেন্যু) সন্ধ্যা ৬.৩০

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

১০

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১১

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১২

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১৪

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

১৫

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

১৬

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

১৭

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১৮

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১৯

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২০
X