কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিকেএসপি

অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিকেএসপি। ছবি : সংগৃহীত
অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিকেএসপি। ছবি : সংগৃহীত

ইয়ং টাইগার্স (অ-১৬) জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ এ রাজশাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি।

বুধবার (২২ মে) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন দিনের লংগার ভার্সনের শেষ দিনে ১ম ইনিংস লিডে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে বিকেএসপি।

বিকেএসপি ১ম ইনিংসে ২৬০/১০ ও ২য় ইনিংসে ১৬৭/১০ রান করে। পক্ষান্তরে রাজশাহী বিভাগ ১ম ইনিংসে ১৪৮/১০ ও ২য় ইনিংসে ৮১/৫ রান করতে সমর্থ হলে বিকেএসপি বিজয়ী হয়। বিকেএসপি তাদের ৬ খেলায় ৫টিতেই রাইট উইন করে।

টুর্নামেন্টের সকল পুরস্কারে বিকেএসপির খেলোয়াড়রা একক আধিপত্য বিস্তার করে। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান বিকেএসপির এস কে জারিফ সিয়াম ( ১২৭ বলে ৮৫ রান), টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক বিকেএসপির আব্দুল্লাহ আল মুহি (৬ ম্যাচ, ১১ ইনিংসে ৪০২ রান), সর্বোচ্চ উইকেট টেকার আল রাফি (১২ ইনিংসে ৩৩ উইকেট) এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট বিকেএসপির উইকেট কিপার ফরিদ হাসান ফয়সাল (৩৯৫ রান ও ১৪ ডিসমিসাল)।

চ্যাম্পিয়ন বিকেএসপি দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন মন্টু দত্ত, কোচ আক্তার সোহেল আনোয়ার ডিয়ার ও সহকারী কোচ হিসেবে ছিলেন অংকন সাহা।

উল্লেখ্য, ইয়ং টাইগার্স (অ-১৬) জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ এর অ-১৪ ও অ-১৮ প্রতিযোগিতায়ও বিকেএসপি চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

১০

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

১১

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১২

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১৩

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১৪

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৫

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

১৬

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

১৭

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

১৮

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

১৯

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X