স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

বিকেএসপিতে চাইনিজ গভার্নমেন্ট স্কলারশিপ নিয়ে বিশেষ সেমিনার

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চাইনিজ গভার্নমেন্ট স্কলারশিপ (সিজিএস টাইপ–এ) নিয়ে আয়োজিত হলো বিশেষ প্রমোশনাল সেমিনার। চীন–বাংলাদেশ শিক্ষা ও ক্রীড়া সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যেই আয়োজন করা এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সোমবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম। তিনি বলেন, ‘বিশ্বমানের উচ্চশিক্ষা গ্রহণের জন্য চীন এখন অন্যতম আকর্ষণীয় গন্তব্য। সিজিএস টাইপ–এ বৃত্তি শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় এগিয়ে দেবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মালিশাএডুর সিইও ও এ বছরের সিজিএস টাইপ–এ বৃত্তির অফিশিয়াল প্রমোশনাল পার্টনার ড. মারুফ মোল্লা। তিনি চীনের শিক্ষা ব্যবস্থা, আবেদন প্রক্রিয়া, বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে শুরু করে সম্ভাব্য সুযোগগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

চাইনিজ গভার্নমেন্ট স্কলারশিপ (সিজিএস টাইপ–এ) হলো চীনের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বৃত্তি, যা পরিচালনা করে চায়না স্কলারশিপ কাউন্সিল (সিএসসি)। এই বৃত্তির আওতায় রয়েছে—

* পূর্ণ টিউশন ফি মওকুফ * বিশ্ববিদ্যালয় আবাসনে বিনামূল্যে থাকার সুবিধা * মাসিক ৪২,০০০ থেকে ৫৯,০০০ টাকা সমপরিমাণ স্টাইপেন্ড * রিটার্ন এয়ার টিকিট * সম্পূর্ণ মেডিকেল ইন্স্যুরেন্স

চীনা ভাষা না জানলেও আবেদন করা যায়—এ বিষয়টি শিক্ষার্থীদের বিশেষ আগ্রহ সৃষ্টি করে। মাস্টার্স ও পিএইচডি উভয় পর্যায়ে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ থাকায় বিকেএসপির অনেক শিক্ষার্থী সেমিনারে প্রশ্ন করেন এবং নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা নেন।

বিকেএসপি কর্তৃপক্ষ মনে করছে, চীন–বাংলাদেশ শিক্ষা ও ক্রীড়া সহযোগিতার ধারাবাহিকতায় এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যেতে সহায়তা করবে। আয়োজকেরা আশা করছেন, সিজিএস টাইপ–এ বৃত্তির মাধ্যমে বিকেএসপির শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১০

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১১

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১২

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১৩

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৪

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১৫

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১৬

চলন্ত মাইক্রোবাসে আগুন

১৭

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১৮

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৯

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

২০
X