স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০২:২৪ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামের অনুশাসনে জীবনযাপন করতে চাই, অবসরের পর বললেন নারী ক্রিকেটার

পাকিস্তানি নারী ক্রিকেটার আয়েশা নাসিম। ছবি : সংগৃহীত
পাকিস্তানি নারী ক্রিকেটার আয়েশা নাসিম। ছবি : সংগৃহীত

হঠাৎ শিরোনামে পাকিস্তানের নারী ক্রিকেটার আয়েশা নাসিম। বয়স মাত্র ১৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন উদীয়মান ক্রিকেটীয় এই নক্ষত্র। আর ক্রিকেট ছাড়ার কারণ ধর্মীয়!

পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবিকে অ্যাবোটাবাদের এই ব্যাটার জানিয়েছেন, ইসলামের পথে জীবনযাপন করতে ক্রিকেট ছাড়ছেন তিনি, ‘আমি ক্রিকেট ছেড়ে দিচ্ছি এবং ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে চাই।’

যারা নিয়মিত নারী ক্রিকেটের খোঁজখবর রাখেন, তারা জানেন কতটা প্রতিভাবান আয়েশা। ব্যাটিং প্রতিভায় এরই মধ্যে সুখ্যাতি ছড়িয়েছেন তিনি। ২০২০ সালে দেশের জার্সিতে অভিষেক হয় তার। আগ্রাসী ব্যাটিং স্টাইলে মোহিত করেছেন অনেকে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে সীমিতি ওভারের ক্রিকেটে নিজের নাম ছড়িয়ে দেন বিশ্বব্যাপী।

বিরাট ছক্কা হাঁকানোর অনায়াস দক্ষতায় আলাদাভাবে নজর কাড়েন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞদের কথা, আয়েশার উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু ধর্মীয় জীবনযাত্রাকে প্রাধান্য দেওয়ার জন্য ক্রিকেট ছাড়লেন তিনি।

আয়েশার অত্যন্ত ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করেনি পিসিবি। মাত্র ১৫ বছর বয়সে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা করে নেন। এরপর থেকে আয়েশা শুধুই এগিয়ে গিয়েছেন। ৩৪ ম্যাচে করেছেন ৪০২ রান।

চলতি বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ বলে ২৪ রানের এক ক্যামিয়ো ইনিংস খেলেছিলেন। তিনটি ছয় ও চার হাঁকান তিনি। আয়েশার ব্যাটিং দেখে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম বলেছিলেন, তিনি একজন 'সিরিয়াস ট্য়ালেন্ট'।

নিজের বাকি জীবন ইসলাম মেনে কাটাতে ক্যারিয়ার ছেড়ে দিলেন পাকিস্তানের নারী ক্রিকেটার আয়েশা নাসিম। ২০২০ সালে অভিষেকের পর ৩০টি টি-টোয়েন্টি এবং চারটি ওয়ানডে ম্যাচ খেলেন তিনি। টি-টোয়েন্টিতে তার রান ৩৬৯ আর ওয়ানডে করেন ৩৩ রান। চলতি বছরের শুরুতে শেষ ম্যাচ খেলেছিলেন আয়েশা। আয়েশার এমন হঠাৎ অবসরের সিদ্ধান্ত অবাক করেছে সবাইকে। সব উপেক্ষা করে কিন্তু আয়েশা বেছে নিলেন ইসলাম ধর্মকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুথি নিয়ন্ত্রিত হোদেইদায় সৌদি হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইয়েমেনি গোষ্ঠীর

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১০

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১১

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১২

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১৩

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

১৪

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১৫

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

১৬

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

১৭

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১৮

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১৯

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

২০
X