স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘২৫ বছরেও বাংলাদেশের ক্রিকেটে কোন উন্নতি হয়নি’

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের পথচলা ঠিক নতুন নয়। সেই ১৯৯৯ সাল থেকে ওয়ানডে এবং ২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে বাংলাদেশ। তবে প্রায় ২৫ বছর ধরেও ক্রিকেটের বৈশ্বিক আসরে বাংলাদেশের সাফল্য একেবারেই নগন্যই বলা চলে। প্রশ্ন উঠতে পারে তাহলে কি ২৫ বছরে বাংলাদেশ ক্রিকেট কি এগিয়েছে? উত্তরটি না বোধক বলেই মনে করেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল।

আর মাত্র কয়েকদিন পরেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপ এবার হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল বর্তমানে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের দায়িত্বে। খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতা এই কোচের মতে গত ২৫ বছর ধরে স্থবির রয়েছে বাংলাদেশের ক্রিকেট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সঙ্গে আলাপকালে এটি জানান ল।

অস্ট্রেলিয়ান এই কোচ বাংলাদেশের ক্রিকেটের সাথে অনেকদিন ছিলেন। দেখেছেন টাইগারদের অনেক উত্থান ও পতন। মিরাজ-শান্তদের পরামর্শক হিসেবে ছিলেন ২০১৬ যুব বিশ্বকাপে। বাংলাদেশের সবশেষ যুব বিশ্বকাপ দলের সঙ্গেও ছিলেন পরামর্শক হিসেবে।

তাই বাংলাদেশ ক্রিকেটের নাড়ি-নক্ষত্র সম্পর্কে জানেন তিনি। সম্প্রতি তার দল যুক্তরাষ্ট্র ২-১ ব্যবধানে হারিয়েছে আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশকে। যুক্তরাষ্ট্রের সিরিজ জয়ে এই কোচের ভূমিকা আছে তা বলতে দ্বিধা নেই।

আল জাজিরার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে করা বিশেষ আয়োজনে তিনি বাংলাদেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আসলে তারা যা করছে তার কিছুই কাজে আসছে না। তাদের এই জিনিসের সমাধান বের করা দরকার। তাদের ক্রিকেট কর্তাদের বসে চিন্তা করার সময় এসেছে যে এভাবে এতদিন করে সাফল্য পায়নি তাই আমাদের কিছুটা ভিন্নভাবে এটা করা প্রয়োজন। বর্তমানে নীতিনির্ধারকদেরও এ ব্যাপারে দূর্বলতা আছে। তাদের খেলার সবদিক দিয়ে দেখা দরকার।’

এদিকে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা বাংলাদেশের সেরা সাফল্য প্রথম আসরে দ্বিতীয় রাউন্ডে যাওয়া। এবারও ভালো কিছু করতে পারবে কি না সেই উত্তর সময়ই বলে দেবে।

তবে, সবকিছু বাদেও ল কিছু পরামর্শ দিয়েছে টাইগারদের উন্নতির জন্য। তিনি বলেন, ‘বাংলাদেশ যদি তরুণ ক্রিকেটারদের উন্নতির পর্যায় দারুণভাবে সম্পন্ন করতে পারে, ১২ থেকে ১৬ বছরের মধ্যে যারা আছে তাদের ভালো ডায়েট/খাবার-দাবারের পরিকল্পনা ও ফিজিক্যাল ফিটনেসের ভালো ভিত্তি দিতে পারে তাহলে বিশ্ব ধরাছোঁয়ার বাইরের বাংলাদেশকে দেখতে সক্ষম হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১০

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১১

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১২

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১৩

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৪

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৫

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৬

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৭

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৮

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৯

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

২০
X