স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

ক্যারিয়ার সেরা বোলিং রিশাদের

উইকেট শিকারের পর রিশাদের উদযাপন। সৌজন্য ছবি
উইকেট শিকারের পর রিশাদের উদযাপন। সৌজন্য ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে মাত্র ১২৪ রানে রুখে দেয় বাংলাদেশের বোলাররা। এতে বড় অবদান ছিলো দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের। ইনজুরি থেকে ফিরে তাসকিন ছিলেন দুরন্ত। শিকার করেন ২ উইকেট।

আইপিএলে ফর্ম বিশ্বকাপেও ধরে রেখেছেন মোস্তাফিজ। তার লঙ্কান ৩ ব্যাটার। তবে এ দিন সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন রিশাদ হোসেন।

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নেমে দুর্দান্ত বোলিংংয়ে জয় করেছেন ভক্তদের। তার লেগ স্পিনার জাদুতে দিশেহারা ছিলো লঙ্কান ব্যাটাররা। করেছেন ক্যারিয়ার সেরা বোলিং।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগে তার ক্যারিয়ার সেরা বোলিং ছিলো ২১ রানে ২ উইকেট। তবে এ ম্যাচে তা ছাড়িয়ে যান ডানহাতি এই লেগ স্পিনার।

চারিথ আসালঙ্কা দিয়ে তার উইকেট শিকার শুরু। তার লেগ স্পিনে পুল শট খেলতে গিয়ে মিড উইকেটে সাকিব আল হাসানের হাতে ধরা পড়েন ক্রমশ ভয়ংকর হতে থাকা বাঁহাতি এ ব্যাটার।

পরের বলেই লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার উইকেট। স্লিপে সৌম্য সরকারের হাতে ধরা পড়ে গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন আইসিসির অলরাউন্ডাদের র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা এই ব্যাটার।

পরের ওভারে আবার আঘাত হানেন রিশাদ। এবার তার উইকেটে অবদান লিটন কুমার দাসে। সাদিকা সামারাবিক্রমার পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া ধনাঞ্জয়া ডি সিলভাকে স্ট্যাম্প করেন লিটন। নির্ধারিত ৪ ওভারে ২২ রানে ৩ উইকেট শিকার করে রিশাদ। যা তার ক্যারিয়ার সেরা বোলিং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

১০

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

১১

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

১২

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

১৩

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

১৪

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

১৫

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

১৬

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

১৭

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

১৮

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

১৯

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

২০
X