স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৯:২০ এএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের মাঠে কিউই বধের কাব্য লিখল আফগানরা

উইকেটের জন্য রশিদ খানের আবেদন। সৌজন্য ছবি
উইকেটের জন্য রশিদ খানের আবেদন। সৌজন্য ছবি

নিজেদের সেরার দিনে আফগানিস্তানের বোলিং বিভাগ কতটা ভয়ংকর তা হাড়ে হাড়ে টের পেয়েছে নিউজিল্যান্ড।

রশিদ–নবী–ফারুকির দাপুটে বোলিংয়ে কিউইদের উড়িয়ে দিয়ে সুপার এইটে খেলার সম্ভাবনা জাগিয়ে তুলেছে আফগানরা।

‘সি’ গ্রুপের ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৫৯ রান করে আফগানিস্তান। জবাবে মাত্র ৭৫ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। রশিদ খানের দল ম্যাচ জেতে ৮৪ রানের বড় ব্যবধানে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইলিয়ামসনদের বিপক্ষে এটি আফগানদের প্রথম জয়। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উগান্ডার বিপক্ষে ১২৫ রানের জয় পেয়েছিল আফগানিস্তান।

টানা দুই ম্যাচে দাপুটে এবং বড় জয় পাওয়ায় সি-গ্রুপের অন্য দলগুলোর চেয়ে নেট রানরেটে অনেক এগিয়ে রয়েছে আফগানরা।

প্রথম পর্বে শেষ দুই ম্যাচে আফগানিস্তানের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি আর বিশ্বকাপে সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের একটি জিতলে সুপার এইট নিশ্চিত হবে রশিদ খানের দলের।

গায়ানায় বাংলাদেশ সময় শনিবার (৮ জুন) ভোরে টস আফগানদের বিপক্ষে এবারের আসরের প্রথম ম্যাচ খেলতে নামে নিউজিল্যান্ড। টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠান কেইন উইলিয়ামসন।

আগের ম্যাচের মতো এ ম্যাচেও শত রানের জুটি করেন দুই আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। ইব্রাহিম ৪১ বলে ৪৪ রানে আউট হলেও অর্ধশত তুলে নেন গুরবাজ।

৫ টি করে চার-ছয়ে ৫৬ বলে ৪০ রান আসে ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে। কিউইদের পক্ষে ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি দুটি করে উইকেট নেন।

জবাবে পেসার ফজল হল ফারুকির বোলিং তোপে দিশেহারা কিউই ব্যাটাররা। স্কোরবোর্ডে পঞ্চাশ রান তোলার আগে ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে আর ঘুরে দাড়াতে পারেনি নিউজিল্যান্ড।

আগের ম্যাচে উগান্ডার বিপক্ষে ৫ উইকেট শিকার করা ফারুকি এবার নেন ৪ উইকেট। এ ছাড়া অধিনায়ক রশিদ ৪টি ও মোহাম্মদ নবী নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :

আফগানিস্তান : ২০ ওভারে ১৫৯/৬ (গুরবাজ ৮০, ইব্রাহিম ৪৪, ওমারজাই ২২, নাবি ০, রাশিদ ৬, জানাত ১*, গুলবাদিন ০, নাজিবউল্লাহ ১*; বোল্ট ৪-০-২২-২, হেনরি ৪-০-৩৭-২, স্যান্টনার ৪-০-২৪-০, ব্রেসওয়েল ৩-০-২৭-০, ফার্গুসন ৪-০-২৮-১, মিচেল ১-০-১৬-০)

নিউ জিল্যান্ড : ১৫.২ ওভারে ৭৫ (অ্যালেন ০, কনওয়ে ৮, উইলিয়ামসন ৯, মিচেল ৫, ফিলিপস ১৮, চ্যাপম্যান ৪, ব্রেসওয়েল ০, স্যান্টনার ৪, হেনরি ১২, ফার্গুসন ২, বোল্ট ৩*; ফারুকি ৩.২-০-১৭-৪, নাবি ৪-০-১৬-২, নাভিন ৩-০-১০-০, রাশিদ ৪-০-১৭-৪, নুর ১-০-১০-০)

ফল : আফগানিস্তান ৮৪ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : রহমানউল্লাহ গুরবাজ

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১০

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১১

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১২

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৩

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৪

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৫

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৬

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৭

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৮

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৯

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

২০
X