স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০৮:৫৯ এএম
আপডেট : ১৭ জুন ২০২৪, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

বোলারদের দাপটে সুপার এইটে বাংলাদেশ

উইকেট শিকারের পর টাইগারদের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট শিকারের পর টাইগারদের উল্লাস। ছবি : সংগৃহীত

নেপালের প্রয়োজন ১২ বলে ২২ রান। ১৯তম ওভারে দুর্দান্ত বোলিং করেন মোস্তাফিজুর রহমান। মেডেনসহ শিকার করে উইকেট। শেষ ওভারে নেপালের দুই ব্যাটারকে আউট করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সাকিব আল হাসান।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ২১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। ব্যাটার ব্যর্থতা ঢেকে যায় বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম এক আসরে ৩ ম্যাচ জয় পেল টাইগাররা। টস হেরে আগে ব্যাট করে ১৯.৩ ওভারে মাত্র ১০৬ রান করে বাংলঅদেশ।

এর আগে এত কম রান করে কখনোই জেতা হয়নি টাইগারদের। ১৯.২ ওভারে ৮৫ রানে অল আউট হয় নেপাল।

সেন্ট ভিনসেন্টে ব্যাট করা সহজ নয়। নেপালের বিপক্ষে মাত্র ১০৬ রানে অলআউট বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সহযোগী কোনো দেশের বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ড এটি। এ ম্যাচে জিতলে হলে বিশেষ কিছু করতে হতে টাইগার বোলারদের।

সেটাই করলেন তানজিম হাসান সাকিব। তিন বলের ব্যবধানে শিকার করেন দুই উইকেট। প্রথমে তার ফুলটস মিস করে বোল্ড হন নেপালের ওপেনার কুশল। এক বল পর তুলে মারতে গিয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন অনিল শাহ। জোড়া উইকেটের সঙ্গে মেডেন নেন তানজিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X