স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০৮:০৭ এএম
আপডেট : ১৭ জুন ২০২৪, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

তানজিমের রেকর্ডময় বোলিংয়ে লড়াইয়ে বাংলাদেশ

উইকেট শিকারের পর তানজিম সাকিবের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট শিকারের পর তানজিম সাকিবের উল্লাস। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাত্র ১০৬ রানে অলআউট বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সহযোগী কোনো দেশের বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ড এটি। এ ম্যাচে জিতলে হলে বিশেষ কিছু করতে হতে টাইগার বোলারদের।

সেটাই করলেন তানজিম হাসান সাকিব। তিন বলের ব্যবধানে শিকার করেন দুই উইকেট। প্রথমে তার ফুলটস মিস করে বোল্ড হন নেপালের ওপেনার কুশল। এক বল পর তুলে মারতে গিয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন অনিল শাহ। জোড়া উইকেটের সঙ্গে মেডেন নেন তানজিম।

পরে ওভারে নেপালের অধিনায়ক রোহিতে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দেন রিশাদ হোসেনের হাতে। তৃতীয় শিকারে উল্লাসে মাতেন তানজিম। বোলিংয়ে এসে প্রথম ওভারে উইকেটের দেখা পান মোস্তাফিজুর রহমান। তার ফুললেংথে বলে কাভার ড্রাইভ করেন ওপেনার আসিফ শেখ। দ্বিতীয় প্রচেষ্টায় ক্যাচ লুখে নেন সাকিব।

নিজের শেষ ওভারে চতুর্থ শিকার করেন তানজিম সাকিব। সেই ব্যাকওয়ার্ড পয়েন্টে রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন সুন্দীপ জোরা। ৪ ওভারে ৭ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। ডানহাতি এই পেসারের এটি ক্যারিয়ার সেরা বোলিং। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং। প্রথম বাংলাদেশি হিসেবে এক ইনিংসে দুই মেডেন নেওয়ার রেকর্ডও গড়েন তানজিম সাকিব।

বিশ্বকাপে প্রথম জয়ের স্বপ্নে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে নেপাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১০

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১১

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৩

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৪

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৫

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৬

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৭

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৮

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৯

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

২০
X