বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৭:১৩ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

কম্বোডিয়ায় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়

গোলের পর বাংলাদেশের খেলোয়াড়দের উদযাপন। ছবি : সংগৃহীত
গোলের পর বাংলাদেশের খেলোয়াড়দের উদযাপন। ছবি : সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এবং ফিফা প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবস্থান করছে কম্বোডিয়ায়। সোমবার (১২ জুন) স্থানীয় ফুটবল দল টিফফি আর্মির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে জামাল-জিকোরা। ম্যাচের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার সোহেল রানা।

ম্যাচের শুরুতেই লিড নেয় বাংলাদেশ। ১২ মিনিটে গোলটি করেন মিডফিল্ডার সোহেল। ম্যাচের বাকি সময় এই গোলকে পুঁজি করেই জয় নিশ্চিত করে লাল-সবুজ জার্সিধারীরা। এই জয় কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে কাবরেরা শিষ্যদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

উল্লেখ্য, আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসর। এই আসরের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতেই কম্বোডিয়া সফরে বাংলাদেশ। গত ১৩ আসরের মধ্যে ২০০৩ সালে একমাত্র শিরোপা জয় করে বাংলাদেশ।

সাফে এবার বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। বাংলাদেশ ছাড়াও আছে লেবানন, মালদ্বীপ ও ভুটান। ২২ জুন লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু হবে কাবরেরা শিবির। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপ ও শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X