বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৩১ এএম
অনলাইন সংস্করণ

আরেক সাফ মুকুটের দুয়ারে ‘ব্রাত্য’ সাবিনারা

আরেক সাফ মুকুটের দুয়ারে ‘ব্রাত্য’ সাবিনারা

আরও একটি ‘দক্ষিণ এশীয় গৌরব’ হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। চলমান সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হবে লাল-সবুজরা। প্রতিপক্ষ মালদ্বীপ।

২০২২ সালে সাবিনা খাতুন-কৃষ্ণা রানীদের হাত ধরে প্রথম দক্ষিণ এশীয় নারী ফুটবল মুকুট জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালেও সেই সাফল্য ধরে রেখেছিলেন তারা। আসরের পরই কোচ পিটার বাটলারের সঙ্গে দ্বন্দ্বে জাতীয় ফুটবল দলে ব্রাত্য হয়ে যান একঝাঁক সিনিয়র ফুটবলার।

যাদের মধ্যে অন্যতম সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া ও নিলুফার ইয়াসমিন নীলা। এই পাঁচ ফুটবলারই আছেন ফুটসাল দলে। ফুটবল দলে ব্রাত্য হয়ে যাওয়া সিনিয়রদের কল্যাণে আরেকটি সাফল্যের দুয়ারে বাংলাদেশ।

সাত জাতির আসরে ৫ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। শেষ ম্যাচে মালদ্বীপকে হারালেই মিলবে শিরোপা। হার কিংবা ড্র-ও যথেষ্ট হতে পারে যদি নেপালের বিপক্ষে ভুটান জিততে ব্যর্থ হয়। বাংলাদেশ অবশ্য বিকল্প চিন্তা করছে না, কারণ ৫ ম্যাচের সবগুলো হেরে লিগ টেবিলের তলানিতে আছে মালদ্বীপ।

বাংলাদেশের শিরোপার পথটা চওড়া হয়েছে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ৯-১ গোলের জয়ে। আরেক ম্যাচে ভুটানের কাছে ২-১ গোলের হারে ভারত শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে। এখন বাংলাদেশকে টপকে শিরোপা জয়ের গাণিতিক সম্ভাবনা আছে কেবল ভুটানের। নেপালের বিপক্ষে দেশটির জয়ের বিপরীতে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ হেরে গেলেই মিলবে সেই সমীকরণ।

পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন। ৮, ১৬, ৩৪ ও ৪০ মিনিটে চার গোল করেছেন তিনি। নওশীন জাহান ও কৃষ্ণা রানী করেছেন জোড়া গোল। অন্য গোলটি করেছেন নিলুফার ইয়াসমিন নীলা।

হ্যাটট্রিকে শিরোপার পথ প্রশস্ত করা সাবিনা সর্বোচ্চ গোলের দৌড়েও এগিয়ে গেছেন। ১০ গোল নিয়ে বর্তমানে তিনি শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা দুই ভারতীয়—দিতি ও খুশবুর চেয়ে ৪ গোল বেশি তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X