মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৩:১৩ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট ওয়েবসাইটে সাইবার হামলা

বাংলাদেশ ফুটবল দল ও দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দল ও দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির জন্য মনোনীত টিকিফাই ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

শনিবার (২৪ মে) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির জন্য মনোনীত টিকিফাই ওয়েবসাইটটি দুর্ভাগ্যবশত সাইবার আক্রমণের শিকার হয়েছে। সাময়িক অসুবিধার জন্য টিকফাই ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন আন্তরিক ভাবে দুঃখিত।

এতে বলা হয়, আমরা আপনার ধৈর্য এবং সমর্থনের প্রশংসা করি। টিকেট বিক্রির একটি নতুন আপডেট খুব শীঘ্রই শেয়ার করা হবে। সাথেই থাকুন!

এর আগে বাফুফের সহ-সভাপতি ও বিপণন কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বলেন, ‘প্রচুর ভিজিটরের কারণে ওয়েবসাইটে প্রতিমিনিটে লাখের মতো হিট পড়ছিল। যে কারণে সার্ভার বারবার জ্যাম হয়ে যাচ্ছিল। আমরা চেষ্টা করছি এটি দ্রুত ঠিক করতে।’

প্রথমে ঘোষণা ছিল দুপুর ১২টায় টিকিট বিক্রি শুরু হবে, তবে কারিগরি কারণে তা পিছিয়ে রাত ৮টায় শুরু হয়। শুরু হতেই টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে ভিড় করেন হাজারো সমর্থক। এত বিশাল চাপ সামাল দিতে না পেরে ওয়েবসাইট বারবার ধীরগতির হয়ে পড়ে বা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১০

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১২

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৩

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৪

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৫

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৮

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

২০
X