বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে হুলস্থুল, ৮ মিনিটেই শেষ চার ক্যাটাগরি

বাংলাদেশ ফুটবল দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দল । ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচ ঘিরে উন্মাদনায় ভাসছে দেশের ফুটবলপ্রেমীরা। এই ম্যাচের টিকিট বিক্রির প্রথম দিনেই অনলাইনে হুড়োহুড়ি পড়ে যায় সমর্থকদের। অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র ৭-৮ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় চারটি ক্যাটাগরির সব আসন।

বাফুফের সহ-সভাপতি ও বিপণন কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘প্রচুর ভিজিটরের কারণে ওয়েবসাইটে প্রতিমিনিটে লাখের মতো হিট পড়ছিল। যে কারণে সার্ভার বারবার জ্যাম হয়ে যাচ্ছিল। আমরা চেষ্টা করছি এটি দ্রুত ঠিক করতে।’

প্রথমে ঘোষণা ছিল দুপুর ১২টায় টিকিট বিক্রি শুরু হবে, তবে কারিগরি কারণে তা পিছিয়ে রাত ৮টায় শুরু হয়। শুরু হতেই টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে ভিড় করেন হাজারো সমর্থক। এত বিশাল চাপ সামাল দিতে না পেরে ওয়েবসাইট বারবার ধীরগতির হয়ে পড়ে বা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

বিক্রি হয়ে যাওয়া চারটি ক্যাটাগরির মধ্যে ছিল—সাধারণ গ্যালারির দক্ষিণ-পশ্চিম লোয়ার ও আপার অংশ, ক্লাব হাউজ-১ এবং স্কাই ভিউ। এসব ক্যাটাগরির টিকিট ৮ মিনিটেই শেষ হয়ে যাওয়ায় অনেকেই হতাশ হয়ে ফিরে গেছেন খালি হাতে।

মোট ৯টি ক্যাটাগরিতে ১৮ হাজার ৩০০টি টিকিট বিক্রি করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সর্বনিম্ন টিকিট মূল্য ৪০০ টাকা, যা নির্ধারণ করা হয়েছে সাধারণ গ্যালারির জন্য। অন্যদিকে সর্বোচ্চ মূল্যের টিকিট হসপিটালিটি ও করপোরেট বক্সের, যার প্রতিটির মূল্য ৫ হাজার টাকা।

বাকি ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে:

ভিআইপি-১ বক্স – ৪,০০০ টাকা

ভিআইপি-২ ও ভিআইপি-৩ বক্স – ২,৫০০ টাকা

স্কাই ভিউ – ৩,০০০ টাকা

ক্লাব হাউজ-২ – ২,০০০ টাকা

ফাহাদ করিম আরও জানিয়েছেন, সার্ভারের সমস্যা কাটিয়ে উঠতে রাতভর কাজ করবে প্রযুক্তি টিম। সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেহেতু চাহিদা অনেক বেশি, তাই বাকি ক্যাটাগরির টিকিট বিক্রির সময় আরও সতর্কতা অবলম্বন করা হবে।’

ফুটবলপ্রেমীদের এই উদ্দীপনা প্রমাণ করে, দেশের মাঠে ফুটবলে আবার বাড়তি আবেগ আর প্রত্যাশা আসছে। এবার শুধু অপেক্ষা—টিকিট হাতে পাওয়া সমর্থকদের গর্জনে কবে কাঁপবে জাতীয় স্টেডিয়াম!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১০

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১১

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৪

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৬

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৭

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৮

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৯

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

২০
X