স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সুইডেনের তৃতীয় সারির ক্লাবের কারণে বদলালো অফসাইডের নিয়ম

বদলে যাচ্ছে অফসাইডের নিয়ম। ছবি : সংগৃহীত
বদলে যাচ্ছে অফসাইডের নিয়ম। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলের নিয়ম পরিবর্তনের দায়িত্বে থাকা সংস্থা আইএফএবি অফসাইড নিয়মে এক গুরুত্বপূর্ণ সংশোধন এনেছে, যার পেছনে অবদান রেখেছে সুইডেনের তৃতীয় বিভাগের ক্লাব টর্নস আইএফ (Torns IF)। নিয়মের এই ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসছে ইংলিশ প্রিমিয়ার লিগসহ অন্যান্য সকল বড় ফুটবল প্রতিযোগিতাতেও।

২০২৩ সালে টর্নস আইএফ খেয়াল করে যে, অফসাইড নিয়মের এক ফুটনোটে ত্রুটি রয়েছে। নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি বল থামিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে পরে পাস করে, তাহলে সেটিকে অফসাইড ধরা হতো না। কারণ, নিয়মে কেবলমাত্র বলের প্রথম স্পর্শের উপর ভিত্তি করে অফসাইড নির্ধারিত হতো।

টর্নস আইএফ এই বিষয়টিকে অন্যায্য মনে করে এবং দুই বছর ধরে আইএফএবির কাছে বিষয়টি সংশোধনের দাবি জানিয়ে আসছিল। শেষ পর্যন্ত ক্লাবের অনড় অবস্থানের ফলে আইএফএবি সেই ত্রুটি স্বীকার করে এবং নিয়মটি সংশোধন করে।

আইএফএবির টেকনিক্যাল ডিরেক্টর ডেভিড এলেরি ক্লাবটির প্রচেষ্টার প্রশংসা করে বলেন, ‘আমরা ক্লাবটির অধ্যবসায় ও দৃষ্টিভঙ্গিকে কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করছি।‘

টর্নস আইএফের খেলোয়াড় টিম নিলসেন বলেন, ‘আইএফএবিকে বুঝাতে কিছুটা সময় লেগেছে, তবে শেষ পর্যন্ত আমরা পেরেছি।’ তিনি আরও বলেন, ‘ব্যবহারের ফলে এমন পরিস্থিতিগুলো আরও পরিষ্কারভাবে ধরা পড়ছে, যদিও অনেকেই ভিএআর’ ব্যবস্থাকে সময়ক্ষেপণকারী মনে করেন।

এই পরিবর্তনের ফলে এখন আর কোনো খেলোয়াড় বল থামিয়ে দেরিতে পাস করে অফসাইড ফাঁকি দিতে পারবে না। নিয়মে এই স্বচ্ছতা আনতে আইএফএবি এখন ভিএআর ব্যবস্থাকে আরও দ্রুত ও কার্যকর করার দিকে নজর দিচ্ছে, বিশেষ করে সাম্প্রতিক কিছু বিতর্কিত ঘটনার পর—যেমন নটিংহ্যাম ফরেস্টের খেলোয়াড় টাইও আওনিয়ির চোট পাওয়া।

উল্লেখ্য, টর্নস আইএফ আগামী ১৩ জুন ২০২৫ তারিখে এফবিকে বালকান-এর বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে। ছোট একটি ক্লাব কীভাবে বিশ্ব ফুটবলের নিয়মে পরিবর্তন আনতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল টর্নস আইএফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১০

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১১

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১২

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৩

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৪

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৫

১১ রানে হারল বাংলাদেশ

১৬

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৭

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৮

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৯

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

২০
X