স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

অফসাইডের নতুন নিয়ম আনছে ফিফা 

অফসাইডের নতুন নিয়মে কঠিন হবে ডিফেন্ডিং। ছবি : সংগৃহীত
অফসাইডের নতুন নিয়মে কঠিন হবে ডিফেন্ডিং। ছবি : সংগৃহীত

কাতার বিশ্বকাপে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ব্যবহার করেছে বেশ কিছু নতুন প্রযুক্তি, যা আগে দেখা যায়নি। তবে গেল কাতার বিশ্বকাপে সবচেয়ে আলোচনায় ছিল অফসাইড ধরার জন্য নতুন প্রযুক্তির ব্যবহার। এই প্রযুক্তির মাধ্যমে দেখা গিয়েছিল, কেউ অফসাইড হলে স্বয়ংক্রিয়ভাবেই রেফারির হাতে থাকা ঘড়িতে সংকেত চলে যেত।

তবে এবার একেবারেই ভিন্ন রকম এক প্রযুক্তির ব্যবহার শুরু করতে যাচ্ছে ফিফা। এই নিয়ম চালু হলে আগের সব নিয়মের ইতি ঘটবে। অফসাইডের সংজ্ঞাটাই পাল্টে যাবে পুরোপুরি। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর।

নতুন এই নিয়মে অফসাইড তখনই হবে, যখন প্রতিপক্ষ খেলোয়াড়ের শরীর পুরোপুরি অফসাইডে থাকবে তখন। অর্থাৎ প্রতিপক্ষ দলের খেলোয়াড় যদি সামনে থাকা ডিফেন্ডারের থেকে পুরোপুরি সামনে চলে যায়, তাহলে অফসাইড বলে গণ্য হবে। যদি তার শরীরের কিছুটা অংশও বাকি থাকে, তাহলে তিনি অফসাইড বলে গণ্য হবেন না।

এই প্রযুক্তি ব্যবহার শুরু হলে ডিফেন্ডারদের জন্য কাজটি হয়ে যাবে অনেক কঠিন। এ নিয়মের ফলে আক্রমণভাগের ফুটবলাররা আরও বেশি গোল করতে পারবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এই নিয়মগুলো প্রথমে নেদারল্যান্ডস, সুইডেন ও ইতালিতে একটি ট্রায়াল পিরিয়ডে প্রয়োগ করা হবে। এই নিয়মগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এর বেশ সমালোচনা শুরু হয়েছে। তবে এর পক্ষেও কেউ কেউ মত দিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয় বাংলা শ্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১০

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১১

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১২

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৪

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৫

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৭

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৮

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৯

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

২০
X