বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা কাটিয়ে ফুটবলে ফিরছেন পগবা!

পল পগবা। ছবি : সংগৃহীত
পল পগবা। ছবি : সংগৃহীত

প্রায় দেড় বছরের নিষেধাজ্ঞার পর আবারও পেশাদার ফুটবলে ফেরার পথে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা পল পগবা। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডারকে ফ্রান্সে ফেরার আমন্ত্রণ জানিয়েছে লিগ ওয়ান ক্লাব এএস মোনাকো। ইতোমধ্যে তাকে দুই বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে ফরাসি ক্লাবটি।

বিশ্বকাপজয়ী এই তারকা সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর, জুভেন্টাসের হয়ে এমপোলির বিপক্ষে ২-০ গোলের জয়ে। তবে সেই ম্যাচের পর ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়ায় পগবার ওপর প্রথমে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হলেও পরে তা কমিয়ে ১৮ মাস করা হয়।

বিশ্বখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, মোনাকোর সঙ্গে পগবার আলোচনা এখনো চলছে এবং এই সপ্তাহান্তেও তা অব্যাহত থাকবে। একই তথ্য নিশ্চিত করেছেন ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা দি মার্জিও। দুই সপ্তাহ আগে ক্লাবের প্রাথমিক যোগাযোগের পর থেকে আলোচনায় অগ্রগতি হয়েছে বলেও জানা গেছে।

এবার যদি চুক্তিটি সম্পন্ন হয়, তবে এটাই হবে পগবার প্রথমবারের মতো নিজ দেশের কোনো ক্লাবের হয়ে খেলা। এর আগে চলতি বছরের মার্চে তাকে মার্সেইয়ের সঙ্গে যুক্ত হওয়ার গুঞ্জন শোনা গেলেও বেতনের দাবি বেশি হওয়ায় সেখান থেকে সরে দাঁড়ায় ক্লাবটি।

মাঠে ফেরাটা পগবার জন্য শুধু পুনর্জন্মই নয়, বরং নিজ দেশে ক্যারিয়ারের নতুন অধ্যায়ের সূচনা। বিতর্ক আর প্রতিভার সমন্বয়ে গড়া এই তারকার ফিরে আসা নিঃসন্দেহে বিশ্ব ফুটবলে আগ্রহের কেন্দ্রে থাকবে। এখন দেখার বিষয়, মোনাকোর জার্সিতেই কী ফের শুরু হবে পগবার নতুন গল্প!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X