মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১২:২৭ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ আমেরিকার ফুটবলে মুগ্ধ পেপ গার্দিওলা

পেপ গার্দিওলা । ছবি : সংগৃহীত
পেপ গার্দিওলা । ছবি : সংগৃহীত

ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বরাবরই খেলাধুলার নান্দনিকতা আর কৌশলের প্রতি অনুরাগী। তবে এবারের ক্লাব বিশ্বকাপে তিনি যেন ভিন্ন এক মোহে পড়ে গেছেন—দক্ষিণ আমেরিকান ফুটবলের! বিশেষ করে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সের প্রতি তার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

আল আইন-এর বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গার্দিওলাকে প্রশ্ন করা হয়েছিল চলতি ক্লাব বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান দলগুলোর পারফরম্যান্স ও সম্ভাব্যভাবে সেখানে ভবিষ্যতে কোচিংয়ের আগ্রহ নিয়ে। জবাবে তিনি যা বললেন, তা যেন এক ভালোবাসার ঘোষণা।

‘আমি যখন বোকা জুনিয়র্সের খেলা দেখি, তারা প্রতিটি বলের জন্য যে লড়াই করে তা দেখলেই মনে হয়—ওয়াও, যেন পৃথিবী শেষ হয়ে যাচ্ছে! প্রতিটি মুহূর্তে এমন নিবেদন সত্যিই অসাধারণ।’

তিনি বলেন, ‘এ টুর্নামেন্টে যখন দক্ষিণ আমেরিকান দলগুলোর মুখোমুখি হই, তখন আলাদা একটা চ্যালেঞ্জ আসে। তারা যেভাবে প্রতিপক্ষকে প্রতিরোধ করে, যেভাবে প্রতিটি বলের জন্য লড়ে, সেটা প্রশংসাযোগ্য। প্রায় সব ম্যাচই টান টান উত্তেজনায় ভরা, এমনকি ইউরোপিয়ান দলগুলো হারলেও সেটা অবাক করার মতো নয়। বলি, এটাই তো বাস্তব ফুটবল দুনিয়া, বন্ধু!’

দক্ষিণ আমেরিকায় কোচিং করানোর সম্ভাবনা প্রসঙ্গে গার্দিওলা বলেন, ‘কেন নয়? ফুটবলের ইতিহাসে যেসব দারুণ জিনিস ঘটেছে, তার অনেকটাই এসেছে দক্ষিণ আমেরিকা থেকে।’ তিনি বিশেষভাবে উল্লেখ করেন ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া ও উরুগুয়ের মতো দেশগুলোর কথা।

গার্দিওলা আরও বলেন, ‘সবচেয়ে ভালো খেলোয়াড়রা সেখান থেকেই উঠে এসেছে। পরবর্তী সময় তারা ইউরোপে চলে যায় আর্থিক সুযোগ ও গ্ল্যামারের জন্য। কিন্তু ওই অঞ্চল থেকেই ফুটবলের প্রাণ আসে—তাদের ভক্তরা, আবেগ, ম্যাচের প্রতিটি মুহূর্তে প্রতিক্রিয়া—সবকিছুই আমাকে মুগ্ধ করে। আমি এই টুর্নামেন্টে খেলতে এসেই এসব জিনিস উপভোগ করি।’

গার্দিওলার চোখে বোকা জুনিয়র্স, রিভারপ্লেট, বোটাফোগো, সান্তোস, পালমেইরাস—সবই হলো ইতিহাসে ঠাসা ক্লাব।

‘এসব ক্লাবের চারপাশে যে আবেগ, যে ঐতিহ্য, সেটা অনন্য। আমি কোনো সম্ভাবনার দরজা বন্ধ করছি না। কিছু বলা যায় না, ভবিষ্যতে আমি এসব ক্লাবেই কোচিং করাতে পারি।’

এই বক্তব্য শুধু গার্দিওলার ব্যক্তিগত রুচি বা আবেগের বহিঃপ্রকাশ নয়; বরং বিশ্ব ফুটবলের প্রতি তার দৃষ্টিভঙ্গি এবং শ্রদ্ধারও প্রতিফলন। যখন ইউরোপিয়ান কোচরা প্রায়ই দক্ষিণ আমেরিকাকে পেছনে ফেলতে চায়, গার্দিওলা ঠিক উল্টো পথে হেঁটেছেন—প্রশংসা করেছেন, ভালোবেসেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X