মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

সাবেক সভাপতিকে অপমান, ব্রাজিলিয়ান স্ট্রাইকার পেলেন বড় শাস্তি

ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডুদু। ছবি : সংগৃহীত
ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডুদু। ছবি : সংগৃহীত

বিতর্কিত মন্তব্যের খেসারত দিলেন অ্যাথলেটিকো মিনেইরোর ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডুদু। সাবেক ক্লাব পালমেইরাসের সভাপতি লেইলা পেরেইরাকে প্রকাশ্যে অপমান করায় তাকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ব্রাজিলের ক্রীড়া আদালত। সঙ্গে গুনতে হবে ৯০ হাজার রিয়াল (প্রায় ১৬ হাজার মার্কিন ডলার) জরিমানা।

ঘটনাটি ঘটেছিল চলতি বছরের জানুয়ারিতে। এক সাক্ষাৎকারে লেইলা পেরেইরা বলেছিলেন, ‘ডুদু পালমেইরাস ছেড়েছেন পিছনের দরজা দিয়ে।’

এই মন্তব্যে রেগে গিয়ে ইনস্টাগ্রামে পাল্টা জবাব দেন ডুদু— ‘ট্রাকটা ভারী ছিল, তাই আমাকে পিছনের দরজা দিয়েই পাঠানো হয়েছে। আমার ইতিহাস ছিল বিশাল আর আন্তরিক, আপনার মতো নয়, মিসেস লেইলা পেরেইরা। আমাকে ভুলে যান, VTNC!’

এই "VTNC" ব্রাজিলে প্রচণ্ড অপমানজনক একটি গালাগালির সংক্ষিপ্ত রূপ। বিষয়টি এখানেই থেমে থাকেনি। সাংবাদিক বেঞ্জামিন ব্যাকের একটি পোস্টে ডুদু আরও লেখেন— ‘ও কখনোই সাহস করে সত্যি কথা বলেনি। মাইক্রোফোনে যা বলছে, সেটা পুরোটাই ফেক। #MoreFakeThanA2RealBill’

সভাপতি লেইলা পেরেইরা

এমন আচরণের জন্য শাস্তি তো আসবেই। শুক্রবারের শুনানিতে ডুদু উপস্থিত থাকতে পারেননি, কারণ অ্যাথলেটিকো মিনেইরোর হয়ে তিনি কলম্বিয়ায় কোপা সুদামেরিকানার ম্যাচ খেলছিলেন। তবে তিনি একটি ভিডিও বার্তা পাঠান আদালতে, যেখানে বলেন— ‘আমি আমার লেখায় যেসব নারী অপমানিত হয়েছেন, তাদের সবার কাছে ক্ষমা চাইছি।’

তবে লেইলা পেরেইরার প্রতিক্রিয়া ছিল আরও কড়া। ‘এই খেলোয়াড় আমাকে অপমান করেছেন, আক্রমণ করেছেন। অথচ শুনানিতে এলেন না, শুধু একটা স্ক্রিপ্টেড ভিডিও পাঠালেন। হয়তো সেটা ৫০০ বার রিহার্স করেই পাঠিয়েছেন! নারীর প্রতি সহিংসতা বরদাশত করা যাবে না, এর কঠোর শাস্তিই হওয়া উচিত।’

ডুদুর সামনে এখন আপিলের সুযোগ থাকলেও, অন্তত ছয় ম্যাচ মাঠের বাইরে কাটাতে হবে এই ফরোয়ার্ডকে। মাঠের বাইরে মন্তব্য যে কখনো কখনো মাঠের চেয়েও বেশি ব্যুমেরাং হয়ে ফিরতে পারে—তা প্রমাণ করে দিল এই ঘটনাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X