স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১২:০৩ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

একদিন পরেই বার্সার অধিনায়কত্ব ফিরে পেলেন টের স্টেগেন

মার্ক আন্দ্রে টের স্টেগেন। ছবি : সংগৃহীত
মার্ক আন্দ্রে টের স্টেগেন। ছবি : সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় একদিনের নাটকীয়তা অবশেষে শেষ হলো। অধিনায়কত্ব হারানোর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ফের ক্লাবের অধিনায়ক হয়ে গেলেন মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

শুক্রবার এক বিবৃতিতে বার্সা জানিয়েছে, জার্মান গোলরক্ষক অবশেষে লা লিগার কাছে নিজের চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদন পাঠানোর অনুমতিপত্রে সই করেছেন। এর ফলে তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক পদক্ষেপ প্রত্যাহার করা হয়েছে এবং তিনি আবারও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

কিন্তু এর আগের দিনই পরিস্থিতি ছিল ভিন্ন। পিঠের অস্ত্রোপচারের পর লা লিগায় চিকিৎসা সংক্রান্ত নথি পাঠাতে রাজি না হওয়ায় বার্সা তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়। এমনকি ক্লাবের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছিল।

শুক্রবার সকালে নিজের বিবৃতিতে টের স্টেগেন জানান, তিনি বিষয়টি নিয়ে ক্লাবের ব্যবস্থাপনার সঙ্গে সমাধানে পৌঁছাতে ইচ্ছুক এবং প্রয়োজনীয় অনুমোদন দিতে প্রস্তুত। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত ক্লাবের পূর্ণ অনুমোদন নিয়েই হয়েছে এবং পুনর্বাসনে তিন মাস সময় লাগবে—এ তথ্যও সর্বোচ্চ বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করেই নির্ধারিত।

লা লিগার নিয়ম অনুযায়ী, চার মাস বা তার বেশি সময় কোনো খেলোয়াড় মাঠের বাইরে থাকলে খেলোয়াড়ের বেতন থেকে অন্তত ৫০ শতাংশ মুক্ত হয়ে যায়, যা নতুন খেলোয়াড় নিবন্ধনের ক্ষেত্রে সহায়ক হয়। বার্সা বিশ্বাস করছিল, টের স্টেগেন চার মাসের বেশি সময় মাঠের বাইরে থাকবেন। তবে নিজে জানিয়েছেন, তিন মাসের মধ্যেই ফিরতে পারবেন।

এদিকে গোলপোস্ট সামলাতে ক্লাব ইতোমধ্যেই এস্পানিওল থেকে হোয়ান গার্সিয়াকে দলে নিয়েছে এবং অভিজ্ঞ ভইচেখ শেজনির চুক্তি নবায়ন করেছে।

সবশেষে টের স্টেগেন পরিষ্কার বার্তা দিয়েছেন যে তার এই রঙের প্রতি অঙ্গীকার অবিচল।

অবশ্য বার্সেলোনার ঝামেলা এখনই মিটছে না। আগামী ৮ দিনের মধ্যে এখনো পাঁচজন খেলোয়াড়কে নিবন্ধন করাতে হবে তাদের। আর তাদের লা লিগার শিরোপা রক্ষার মিশন শুরু হবে মায়োর্কার বিপক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X