বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বার্সায় ‘গৃহযুদ্ধ’, অধিনায়কত্ব হারালেন টের স্টেগেন

মার্ক আন্দ্রে টের স্টেগেন । ছবি : সংগৃহীত
মার্ক আন্দ্রে টের স্টেগেন । ছবি : সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় চলছে গভীর অস্থিরতা। দলের একসময়ের অবিচ্ছেদ্য অংশ, জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। পেছনে রয়েছে খেলোয়াড় এবং ক্লাবের মধ্যে চুক্তি নিয়ে তীব্র টানাপোড়েন।

ঘটনার শুরু টের স্টেগানের চোট এবং তার চিকিৎসাজনিত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে কেন্দ্র করে। পিঠের ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। নিয়ম অনুযায়ী, অন্তত চার মাসের জন্য মাঠের বাইরে থাকলে ক্লাব একজন নতুন খেলোয়াড় রেজিস্টার করতে পারে, যার জন্য প্রয়োজন পড়ে ইনজুরির প্রমাণসহ খেলোয়াড়ের স্বাক্ষরিত মেডিকেল ফর্ম। কিন্তু এই ফর্মে সই করতে অস্বীকৃতি জানিয়েছেন টের স্টেগেন।

এই সিদ্ধান্তের জেরে বার্সেলোনা নতুন সাইনিং কাউকে এখনো রেজিস্টার করতে পারেনি। বিষয়টি নিয়ে ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা এবং বোর্ড কঠোর অবস্থান নিয়েছে। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়—“টের স্টেগেনের বিরুদ্ধে শুরু হওয়া ডিসিপ্লিনারি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাকে দলের অধিনায়কত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে।’

নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউহো।

এদিকে, টের স্টেগেন নিজের অবস্থানে অনড় রয়েছেন। তার বক্তব্য, ‘বার্সেলোনা বিশ্বের অন্যতম সেরা ক্লাব। এখানে প্রতিযোগিতা থাকবেই। আমি সবসময় আমার সেরাটা দিতে চাই, খেলতে চাই।’

তবে স্প্যানিশ গণমাধ্যম বলছে, এই ‘অস্বীকৃতি’ কোনো চূড়ান্ত প্রতিশোধমূলক পদক্ষেপও হতে পারে। কারণ কোচ হ্যানসি ফ্লিক তাকে ভবিষ্যৎ পরিকল্পনায় রাখছেন না। বরং স্প্যানিশ গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে প্রথম পছন্দ বানানোর পরিকল্পনা রয়েছে কোচের, রিজার্ভে থাকবেন পোলিশ গোলরক্ষক ভোজচেখ শেসনি।

টের স্টেগেনের পক্ষে মুখ খুলেছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনও। তবে ক্লাব ও খেলোয়াড়ের এই টানাপোড়েন কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X