বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

সেল্টার কাছে রিয়ালের বিব্রতকর হার

হতশ্রী দিনই কাটছে রিয়ালের। ছবি : সংগৃহীত
হতশ্রী দিনই কাটছে রিয়ালের। ছবি : সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অপমানজনক হার দেখল রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেলেন জাবি আলোনসোর শিষ্যরা। ম্যাচে জোড়া গোল করে নায়ক বনে যান সুইডিশ মিডফিল্ডার ভিক্টর স্বেদবার্গ। অন্যদিকে একের পর এক লাল কার্ড আর ইনজুরিতে আরও এলোমেলো হয়ে পড়ে রিয়ালের রক্ষণভাগ।

শুরু থেকেই ম্যাচে আগ্রহহীন ও ধীরগতির ফুটবল খেলতে থাকে রিয়াল। বল দখলে রাখলেও আক্রমণে ধার ছিল না। উল্টো সংগঠিত ফুটবলে বারবার বিপদ তৈরি করে সেল্টা। ম্যাচের প্রথমার্ধেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা—চোট পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার এদের মিলিতাও। তার জায়গায় নামা রক্ষণও ছিল নড়বড়ে।

বিরতির পর পরিস্থিতি আরও খারাপ হয় রিয়ালের জন্য। ৫৪তম মিনিটে সেল্টার দ্রুতগতির আক্রমণ থেকে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন স্বেদবার্গ। ব্রায়ান সারাগোসার নিখুঁত ক্রসে ব্যাকহিল ফিনিশে বার্নাব্যুকে স্তব্ধ করে দেন তিনি। গোল হজমের ধাক্কা সামলাতে না সামলাতেই দশজনের দলে পরিণত হয় রিয়াল। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন ফ্রান গার্সিয়া।

একজন কম নিয়ে খেলেও সমতা ফেরানোর চেষ্টা করে রিয়াল, তবে আক্রমণে ছিল না যথেষ্ট ছন্দ আর সময়োচিত সিদ্ধান্ত। এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের একক প্রচেষ্টা ছাড়া উল্লেখযোগ্য কিছু করতে পারেনি তারা। উল্টো ম্যাচের শেষ দিকে আরও বিপাকে পড়ে স্বাগতিকরা। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কারেরাস।

শেষ মুহূর্তে আবারও আঘাত হানে সেল্টা। রিয়াল গোলরক্ষক কোর্তোয়াকে কাটিয়ে বক্সে ঢুকে নিজের দ্বিতীয় গোলটি করেন স্বেদবার্গ। তাতে নিশ্চিত হয় সেল্টার দুর্দান্ত জয়।

এই হারে শেষ পাঁচ ম্যাচে মাত্র ছয় পয়েন্ট পেল রিয়াল মাদ্রিদ। টানা বাজে পারফরম্যান্সে লিগ শিরোপার পথ যেন আরও কঠিন হয়ে উঠেছে। সামনে ম্যানচেস্টার সিটির মতো শক্ত প্রতিপক্ষ অপেক্ষা করছে—তার আগেই ডুবন্ত রিয়ালকে ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজতে হবে জাবি আলোনসোকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X