স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

আর্জেন্টিনার সাথে অনুশীলনে ব্যস্ত মেসি। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার সাথে অনুশীলনে ব্যস্ত মেসি। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে ইতিমধ্যেই জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবুও লিওনেল স্কালোনির দলকে ঘিরে আগ্রহের শেষ নেই। শুক্রবার ভোরে (বাংলাদেশ সময় ৫টা ৩০ মিনিটে) বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে নামছে মেসির আর্জেন্টিনা।

এই ম্যাচ ঘিরে আগ্রহ থাকার অন্যতম প্রধান কারণ হল ঘরের মাটিতে এই ম্যাচই হতে পারে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির শেষ ম্যাচ। তাই ভক্তদের আগ্রহ এরকম ম্যাচে কিরকম একাদশ নামাবেন স্কালোনি।

স্বাভাবিকভাবেই গোলবারে অটল থাকছেন এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ। রক্ষণভাগে নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্দি থাকবেন নিশ্চিতভাবেই। তবে বাঁ-দিকের ডিফেন্ডার নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। নিকোলাস টালিয়াফিকো না কি মার্কোস আকুনা—এই সিদ্ধান্ত ম্যাচের আগমুহূর্তে নেবেন কোচ।

মাঝমাঠেও একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। লিয়ান্দ্রো পারেদেস ও রদ্রিগো দে পল জায়গা নিশ্চিত করলেও তৃতীয় সঙ্গী কে হবেন তা নিয়ে দ্বিধায় স্ক্যালোনি। রিয়াল মাদ্রিদের তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো না কি কোমোর নিকোলাস পাজ—এই লড়াই শেষ পর্যন্ত কার পক্ষে যায় তা দেখার অপেক্ষা। ইনজুরিতে থাকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং নিষেধাজ্ঞার কারণে অনুপস্থিত এনজো ফের্নান্দেজ নেই দলে।

আক্রমণভাগে অবশ্য কোনো চমক নেই। লিওনেল মেসির সঙ্গী হচ্ছেন হালের ফর্মে থাকা জুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা।

সম্ভাব্য একাদশ (আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা)

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্দি, নিকোলাস টালিয়াফিকো/মার্কোস আকুনা

মিডফিল্ড: রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ/ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো

ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X