বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, যেভাবে দেখবেন

ভোরেই মাঠে নামবে দুদল। ছবি : সংগৃহীত
ভোরেই মাঠে নামবে দুদল। ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের উত্তাপ বাকি আর দুই ম্যাচের। এরই মধ্যে দুই পরাশক্তি—ব্রাজিল আর আর্জেন্টিনা জায়গা নিশ্চিত করেছে। তবে তবুও আগামীকাল (৫ সেপ্টেম্বর) ভোরে মাঠে নামছে দুই দল ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে। নেইমারবিহীন আনচেলত্তির ব্রাজিল লড়বে চিলির সঙ্গে, আর বুয়েনাস আইরেসে ভেনেজুয়েলার মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। মজার বিষয়, আর্জেন্টিনার মাটিতে এটাই হতে পারে মেসির শেষ ম্যাচ।

ম্যাচের সময়সূচি

আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা : বাংলাদেশ সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৫টা ৩০ মিনিট, ভেন্যু বুয়েনাস আইরেস।

ব্রাজিল বনাম চিলি : বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৬টা ৩০ মিনিট, ভেন্যু মারাকানা স্টেডিয়াম।

কোথায় দেখা যাবে

বাংলাদেশসহ উপমহাদেশের কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না ম্যাচ দুটি। তবে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মে সাবস্ক্রিকপশন থাকা সাপেক্ষে সমর্থকরা দেখতে পারবেন। এরকম কয়েকটি হল beIN Sports, Fox Sports, Globo।

এ ছাড়া অনলাইনে ফ্রিতে কিছু থার্ড পার্টি অ্যাপ এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মেও ম্যাচগুলো দেখা যাবে। এর মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো—Sportzfy, Yacine TV, Live NetTV ইত্যাদি। যদিও এগুলো কোনোটিই অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার নয় এবং ডিভাইসে এগুলো ইনস্টল করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত।

এ ছাড়া ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজ থেকেও অনেক সময় সরাসরি সম্প্রচার করা হয়। আর ম্যাচের ফলাফল এবং ম্যাচ রিপোর্ট পেতে চোখ রাখতে পারেন কালবেলার ওয়েবসাইট এবং কালবেলা স্পোর্টসের ফেসবুক পেজেও।

এদিকে যেহেতু আনচেলত্তির ব্রাজিল আগেই নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপ। তাই চিলির বিপক্ষে ম্যাচকে তিনি দেখছেন স্কোয়াডে নতুন সমন্বয় গড়ে তোলার সুযোগ হিসেবে। অন্যদিকে আর্জেন্টিনা ম্যাচে পয়েন্টের কোনো প্রভাব নেই, কিন্তু আবেগের জায়গায় ভরপুর—কারণ আর্জেন্টিনার ঘরের মাঠে হয়তো এটাই মেসির শেষ নৃত্য! এজন্যই পরিবারের সদস্যরাও থাকবেন স্টেডিয়ামে।

ভোরে ফুটবলপ্রেমীদের চোখ থাকবে মারাকানা আর বুয়েনfস আইরেসে—দুই কিংবদন্তি দলকে দেখার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১২

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৪

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৫

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৬

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৭

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৮

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৯

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

২০
X