স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা বললেন স্কালোনি

বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা বললেন স্কালোনি

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না—এ নিয়ে জল্পনা কল্পনা রীতিমতো পুরোদমে চলছে। পুরো বিশ্বের মধ্যেই মেসিকে নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। এই পরিস্থিতিতে অনেকের আশা ছিল আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানাতে পারবেন মেসির খেলা না খেলা নিয়ে। তবে বিশ্বকাপজয়ী এই কোচ হতাশ করলেন জানালেন, এ বিষয়ে তিনি নিজে মেসির সঙ্গে কোনো আলোচনা করেননি।

আসন্ন বুধবার ইকুয়েডরের বিপক্ষে শেষ বাছাইপর্বের ম্যাচে থাকছেন না মেসি। জাতীয় দলের হয়ে শেষ হোম ম্যাচ খেলার পর তিনি যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন, যেখানে ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে খেলার প্রস্তুতি নিচ্ছেন। ফিটনেসকে অগ্রাধিকার দিয়ে জাতীয় দলের এই ম্যাচ এড়িয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

প্রেস কনফারেন্সে স্কালোনি বলেন, ‘এখন কোনো শতাংশে বলা ঠিক হবে না, কারণ আমিও জানি না। অনেক কিছু হতে পারে। আমাদের দলে মূল একটি গ্রুপ আছে, সেটি সবাই জানে। বাকি জায়গাগুলো নির্ভর করবে তখনকার পরিস্থিতির ওপর। লিও সম্পর্কে বলতে গেলে—আমি তার সঙ্গে আলাদা করে কথা বলিনি। শুধু যা তিনি প্রকাশ্যে বলেছেন, সেটাই জানি। সিদ্ধান্ত নিতে তিনি সময় নেবেন।’

এটাই ছিল আর্জেন্টিনার বাছাইপর্বের শেষ সংবাদ সম্মেলন। স্কালোনি জানালেন, তিনি এখন কেবল বর্তমানকে নিয়ে ভাবছেন।

‘আমি সবসময় সামনের ম্যাচেই মনোযোগ দিই। ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবলে মনোযোগে ভাটা পড়ে। এখন আমাদের লক্ষ্য কালকের ম্যাচ আর সামনের প্রীতি ম্যাচগুলো।’

নিজের দায়িত্বকাল নিয়ে স্কালোনির অনুভূতি, ‘প্রথম দিন থেকেই আমরা একটা পরিচয় তৈরি করতে চেয়েছিলাম—জার্সির প্রতি ভালোবাসা থেকে খেলতে হবে, বাধ্যবাধকতা থেকে নয়। সতীর্থদের প্রতি সম্মান, সঠিক মানসিকতা—এসবই আমাদের মূল লক্ষ্য ছিল। ট্রফি অবশ্যই আনন্দ বাড়িয়েছে, কিন্তু তার বাইরেও ছেলেরা আমাদের নির্ধারিত মূল্যবোধকে ধরে রেখেছে।’

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি কার্যত ফলাফলের দিক থেকে গুরুত্বহীন। ইতিমধ্যেই ৩৮ পয়েন্ট নিয়ে ব্রাজিলের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে মেসি ছাড়া এই ম্যাচে দল কেমন করে, সেটিই হবে নজর কাড়ার মতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমল তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১০

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১১

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১২

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৩

যুবদল নেতা বহিষ্কার

১৪

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৫

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৬

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৮

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৯

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

২০
X