স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

জামাল-তপুদের নিরাপদে ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার

বাংলাদেশ ফুটবল দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দল । ছবি: সংগৃহীত

নেপালে চলমান বিক্ষোভের কারণে দেশে ফেরার কথা থাকলেও আপাতত আটকে গেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ৩টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে দলের রওনা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করে বিমানবন্দর কর্তৃপক্ষ। ফলে আপাতত টিম হোটেলেই অবস্থান করছেন জামাল ভূঁইয়ারা।

দলের নিরাপত্তা ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ বিষয়ে নেপালস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। একইসঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

নেপালের রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর থেকে দেশটিতে বিক্ষোভ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এ অবস্থায় বাংলাদেশ দলকে নিরাপদে দেশে ফেরাতে নেপালের সেনাবাহিনীর সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে বাংলাদেশ সরকার।

যুব ও ক্রীড়া উপদেষ্টা ইতোমধ্যে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং টিম ম্যানেজার আমের খানের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি খেলোয়াড়দের নিরাপত্তার খোঁজখবর নেওয়ার পাশাপাশি দ্রুত দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সরকারি সূত্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই বিশেষ ব্যবস্থায় বাংলাদেশ দলকে দেশে ফেরানোর চেষ্টা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১১ রানে হারল বাংলাদেশ

১০

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১১

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১২

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৩

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৪

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৫

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৬

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৭

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৮

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

১৯

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

২০
X