স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

বার্সার প্রেসিডেন্ট নির্বাচনে মেসির নামার গুঞ্জন!

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ফুটবল দুনিয়া আবারও সরগরম অদ্ভুত এক গুঞ্জনে! ক্লাব ক্যারিয়ারের সোনালি সময় কাটানো বার্সেলোনা ঘিরেই আবার নতুন আলোচনায় ফুটবল মহাতারকা লিওনেল মেসির নাম। তবে ফুটবলার হিসেবে নয়, শোনা যাচ্ছে, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে মেসি নেমে পড়তে পারেন বা অন্তত কোনো প্রার্থীর পক্ষে সরাসরি সমর্থন জানাতে পারেন। এ নিয়ে কাতালুনিয়ায় শুরু হয়েছে তুমুল গুঞ্জন। স্প্যানিশ গণমাধ্যম কাদেনা এসইআরের দাবি, লাপোর্তার প্রতিদ্বন্দ্বী শিবিরগুলো এরই মধ্যে মেসির সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

বার্সেলোনার ইতিহাসে দীর্ঘতম সময় ধরে সভাপতি থাকার রেকর্ড লাপোর্তার। চলতি মেয়াদ শেষে তিনি চতুর্থ দফায়ও প্রার্থী হতে যাচ্ছেন। তবে পরিস্থিতি একেবারেই নিশ্চিন্ত নয়। কারণ ২০২১ সালে মেসিকে দলে রাখার প্রতিশ্রুতি দিলেও আর্থিক সংকটের অজুহাতে সেই চুক্তি বাতিল করেন লাপোর্তা। বাধ্য হয়ে মেসি পিএসজিতে যোগ দেন। মেসি ও তার পরিবার তখন বিষয়টিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছিলেন। সেই ক্ষোভ এখনো রয়ে গেছে।

বার্সার সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। তাই তিনি যদি ভিক্টর ফন্ট বা জোয়ান কামপ্রুবির মতো অন্য কোনো প্রার্থীকে সমর্থন দেন, তবে ভোটে বড় ধরনের প্রভাব পড়তে পারে। নির্বাচনের বছর ঘনিয়ে আসায় লাপোর্তার জন্য এটি এক ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

তবে মেসি আসলেই প্রকাশ্যে কোনো প্রার্থীর পাশে দাঁড়াবেন কি না, সেটি এখনো অনিশ্চিত। আপাতত তিনি মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলে যাচ্ছেন, কিন্তু ক্যাম্প ন্যুর রাজনীতিতে তার প্রভাব যে এখনো প্রবল, তা নিয়ে সন্দেহ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১০

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১১

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১২

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৩

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৪

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৫

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৬

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৭

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৮

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৯

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

২০
X