স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১০:৪৩ এএম
অনলাইন সংস্করণ

বার্সাকে উড়িয়ে দিল চেলসি, লেভারকুসেনে ‘স্তব্ধ’ সিটি

স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের গতি ফিরে পেল চেলসি। ছবি : সংগৃহীত
স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের গতি ফিরে পেল চেলসি। ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বাজে সময় পার করছে বার্সেলোনা। চেলসির মাঠে তাদের কাছে ৩-০ গোলে রীতিতো বিধ্বস্ত হতে হয়েছে স্প্যানিশ ক্লাবটিকে। বার্সাকে হারিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের গতি ফিরে পেল চেলসি।

ম্যাচের তৃতীয় মিনিটেই এনজো ফার্নান্দেজ গোল করেছিলেন, তবে হাতের স্পর্শের কারণে ভিএআরে তা বাতিল হয়ে যায়। হুলেস কুন্দের আত্মঘাতী গোলে প্রথম লিড পায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পর দুর্দান্ত এক গোলের দেখা পায় চেলসি। এস্তেভাও প্রথমে পাও কুবারসিকে কাটিয়ে ভেতরে ঢোকেন, তারপর আলেহান্দ্রো বালদেকে চোখ ধাঁধানো ড্রিবলে হারিয়ে জোরালো শটে বল পাঠান বার্সার জালে। শেষদিকে বদলি হিসেবে মাঠে নেমে লিয়াম ডেলাপ করেন দলের তৃতীয় গোল।

এদিকে, ঘরের মাঠে হেরেছে ম্যানচেস্টার সিটি। তাদের ২-০ গোলে স্তব্ধ করেছে জার্মানির বায়ার লেভারকুসেন। ম্যাচের ২৩ মিনিটে প্রথম ও ৫৪ মিনিটে দ্বিতীয় গোল হজম করে। তা আর শোধ করতে পারেনি। অন্য ম্যাচে মার্সেইয়ের বিপক্ষে ২-১ গোলে হেরেছে প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X