মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০১:৫৮ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

শেষ বাঁশির পর বার্নাব্যুতে বিশৃঙ্খলা, বার্সা-রিয়ালের সংঘর্ষে পুলিশের হস্তক্ষেপ

ম্যাচ শেষে অপ্রীতিকর পরিস্থিতি দেখা যায় বার্নাব্যুতে। ছবি : সংগৃহীত
ম্যাচ শেষে অপ্রীতিকর পরিস্থিতি দেখা যায় বার্নাব্যুতে। ছবি : সংগৃহীত

রোববার (২৬ অক্টোবর) বার্নাব্যুর আলো নিভে যাওয়ার আগেই ক্ল্যাসিকোর উত্তাপ ছড়িয়ে পড়েছিল গ্যালারি থেকে মাঠে। শেষ বাঁশির পর ম্যাচ নয়, শুরু হয় এক ভয়াবহ বিশৃঙ্খলা—যে দৃশ্য ফুটবলপ্রেমীদের মনে করিয়ে দিল ২০১০ সালের সেই কুখ্যাত এল ক্ল্যাসিকোকে। মাঠে নামতে হলো পুলিশকে, আলাদা করতে হলো দুই দলকে।

ঘটনার সূত্রপাত হয় রিয়াল মাদ্রিদের দানি কারভাহাল লামিন ইয়ামালকে তিরস্কার করায়। হাত মেলানোর মুহূর্তেই তিনি ‘তুমি অনেক কথা বলো’ ইঙ্গিত করলে রীতিমতো বিস্ফোরণ ঘটে যায় মাঠে।

দুই দলের খেলোয়াড়েরা ধাক্কাধাক্কি, চিৎকার-চেঁচামেচি, এমনকি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। কয়েক সেকেন্ডের মধ্যেই এক ঐতিহাসিক, অথচ লজ্জাজনক দৃশ্যের জন্ম হয়—পুলিশ দৌড়ে এসে খেলোয়াড়দের আলাদা করছে, কোচিং স্টাফরা তাদের টেনে সরাচ্ছেন। কোর্তোয়া এগিয়ে গিয়ে ইয়ামালকে কঠিন ভাষায় সতর্ক করেন তার আগের মন্তব্য নিয়ে, আর সেখানেই আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ইয়ামাল পাল্টা জবাবে বলে ওঠেন, ‘চলুন, টানেলে দেখা হবে।’ ঠিক তখনই, যেন আগুনে ঝাঁপিয়ে পড়লেন ভিনিসিয়ুস জুনিয়র।

পুরো ঘটনার অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন তিনিই। ম্যাচের মাঝখানে বদলি হয়ে সরাসরি ড্রেসিংরুমে চলে গিয়েছিলেন, কোচ জাবি আলোনসোর সঙ্গে হাত মেলাননি, মুখভঙ্গিতে ছিল ক্ষোভের ছাপ। পরে আবার বেঞ্চে ফিরে এলেও তার আচরণে ছিল ঝড়ের আভাস। শেষ বাঁশির পর বার্সার বেঞ্চ থেকে কিছু মন্তব্য কানে আসতেই নিজেকে ধরে রাখতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চতুর্থ রেফারি তাকে বারবার বলেছিলেন, ‘ভিনি, ঢোকার দরকার নেই।’ কিন্তু সে সতর্কবার্তা উপেক্ষা করে টানেলের দিকে ছুটে যান তিনি।

সেখানেই শুরু হয় দ্বিতীয় দফার বিশৃঙ্খলা। ইয়ামাল ও রাফিনিয়া (যিনি তখন সাধারণ পোশাকে) তাকে আহ্বান জানালে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গোলরক্ষক কোচ লোপিস, তরুণ গুলের, এমনকি কামাভিঙ্গাও ভিনিকে থামানোর চেষ্টা করেন। মাঝখানে দাঁড়িয়ে হতভম্ব ডি ইয়ং—সবকিছু যেন ধীরে ধীরে উন্মত্ততার রূপ নিচ্ছে।

বেলিংহ্যাম পর্যন্ত ক্ষিপ্ত হয়ে পড়েন, তাকেও সতীর্থরা ঠেকিয়ে রাখেন। অবশেষে পুলিশ ও কর্মকর্তাদের হস্তক্ষেপে কিছুটা শান্ত হয় পরিবেশ। তবুও রেফারি সোটো গ্রাদোর ম্যাচ রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ‘শেষ বাঁশির পর রিয়ালের গোলরক্ষক লুনিন প্রতিপক্ষের বেঞ্চের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান, সতীর্থরা ঠেকিয়ে না রাখলে সংঘর্ষ আরও বাড়ত।’

এই বিশৃঙ্খলায় লাল কার্ড দেখেন লুনিন, আর হলুদ কার্ড দেওয়া হয় মাদ্রিদের মিলিতাও, ভিনিসিয়ুস ও রদ্রিগোকে; অন্যদিকে বার্সার ফারমিন, বালদে ও ফেরান তোরেসও সতর্কবার্তা পান।

সবকিছু থিতিয়ে যাওয়ার পর বার্সেলোনার খেলোয়াড়েরা সোজা টানেলের দিকে চলে যান, মুখ নিচু করে। অন্যদিকে মাদ্রিদের খেলোয়াড়েরা গ্যালারির সামনে উল্লাসে মেতে ওঠেন—গান, স্লোগান, আর ট্রিবিউনের দিকে হাত নাড়ানো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X