স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা, জার্মানি, স্পেনের ২০২৬ ফুটবল বিশ্বকাপের জার্সি উন্মোচন

২২ দেশের ২০২৬ ফুটবল বিশ্বকাপের জার্সি উন্মোচন।  ছবি: সংগৃহীত
২২ দেশের ২০২৬ ফুটবল বিশ্বকাপের জার্সি উন্মোচন। ছবি: সংগৃহীত

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস উন্মোচন করেছে আর্জেন্টিনা, জার্মানি, স্পেনসহ ২২ দেশের জার্সি। মূলত, যেসব ফেডারেশনের সঙ্গে অ্যাডিডাসের চুক্তি রয়েছে তাদের জার্সিই উন্মোচন করা হয়েছে। এই জার্সি গায়ে দিয়েই ২০২৬ বিশ্বকাপ মাতাবে দলগুলো।

আ্যডিডাস তাদের ডিজাইন করা প্রতিটি জার্সিতে স্ব স্ব দেশের আত্মাকে এক নতুন ও আধুনিক আঙ্গিকে ফুটিয়ে তুলেছে। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সিতে ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা নকশা ফুটিয়ে তুলেছে আ্যডিডাস। নতুন আকাশী-নীল এবং সাদা জার্সিতে উল্লম্ব স্ট্রাইপ রয়েছে, তিন রঙের গ্রেডিয়েন্ট প্রভাব রয়েছে। আর্জেন্টিনার ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ বিশ্বকাপ জয়ের কথা স্মরণ করা হয়েছে।

ফুটবলাদের জন্য জার্সি আরামদায়ক করতে প্রতিটি জার্সিতে ব্যবহার করা হয়েছে পরবর্তী প্রজন্মের ক্লাইমাকুল+ উপাদান এবং এমনভাবে নকশা করা হয়েছে যাতে খেলোয়াড়দের শরীরে বায়ু চলাচলে সুবিধা হয়। জার্সিতে রয়েছে লেন্টিকুলার ক্রেস্ট বা লুকানো লেখনী যা এক অনন্য অনুসন্ধানের অনুভূতি যোগ করেছে।

আ্যডিডাসের প্রকাশ করা ২২ দেশের মধ্যে ছয়টি দেশ ইতোমধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। এ ছাড়া বিশ্বকাপে খেলার নিশ্চিত সুযোগ রয়েছে এমন দেশ যেমন জার্মানি, স্পেন এমন দেশের জার্সিও রয়েছে। ৪৮ দলের অংশগ্রহণে আগামী বছরের ১১ জুন থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশে আজ স্বর্ণের বাজারদর

১০

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১১

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১২

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৩

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৪

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৫

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৬

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৭

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৮

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১৯

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

২০
X