স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৯:০২ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

হাকিমিকে নিয়ে বড় দুঃসংবাদ পেল মরোক্কো

ভয়াবহ এই ট্যাকলই ছিটকে দিয়েছে হাকিমিকে। ছবি : সংগৃহীত
ভয়াবহ এই ট্যাকলই ছিটকে দিয়েছে হাকিমিকে। ছবি : সংগৃহীত

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ডিফেন্ডার আচরাফ হাকিমির চোটের খবর মরক্কো শিবিরে ছড়িয়ে দিয়েছে গভীর উদ্বেগের ছায়া। আফ্রিকা কাপ অব নেশন্সের আগে এমন দুঃসংবাদ যেন দুঃস্বপ্নের মতোই এসেছে মরক্কোর জন্য। তবে খানিকটা স্বস্তির খবরও আছে—চোট গুরুতর নয়, অস্ত্রোপচার প্রয়োজন হচ্ছে না। কিন্তু মাঠে ফেরার আগে তাকে অপেক্ষা করতে হবে অন্তত দুই মাস।

বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজির ডানপ্রান্তে দৌড়ে চলা হাকিমিকে পেছন থেকে বিপজ্জনক ট্যাকল করেন লুইস দিয়াজ। ভিএআর রিভিউ শেষে ওই ট্যাকলের জন্য দিয়াজকে লাল কার্ড দেখানো হয়। কিন্তু তার আগেই স্ট্রেচারে করে কান্নাভেজা মুখে মাঠ ছাড়তে হয় মরক্কোর এই তারকাকে।

ম্যাচ শেষে প্রাথমিকভাবে আশঙ্কা করা হয়েছিল, তার গোড়ালির হাড়ে মারাত্মক চোট লেগেছে। কিন্তু আজ (৫ নভেম্বর) সকালে প্যারিসে করা পরীক্ষায় জানা গেছে, হাকিমির বাম গোড়ালিতে সিনডেসমোসিস টিয়ার হয়েছে, সাথে হালকা ডেলটয়েড মাংসপেশির ক্ষতি রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের প্রয়োজন নেই, তবে পূর্ণ সুস্থ হতে অন্তত আট সপ্তাহ লাগবে।

এই সময়সীমা মানে একটাই—ডিসেম্বরের ২১ তারিখে শুরু হতে যাওয়া আফ্রিকা কাপ অব নেশন্সে মরক্কোর হয়ে তার খেলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মরক্কো দল ইতিমধ্যে জাতীয় দলের অধিনায়ককে ঘিরে চিকিৎসা প্রতিবেদন মনিটর করছে ঘনিষ্ঠভাবে।

হাকিমির এই চোট শুধু পিএসজির ডিফেন্সের জন্য নয়, বরং আফ্রিকান ফুটবলের বড় আসরেও এক বিশাল ধাক্কা। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ২৭তম জন্মদিনে এমন দৃশ্য—যেখানে নিজের পায়ে দাঁড়াতেই কষ্ট হচ্ছিল—তার ভক্তদের জন্য ছিল বেদনাদায়ক মুহূর্ত।

চোট কাটিয়ে দ্রুত মাঠে ফেরার প্রত্যয় হাকিমির মধ্যে আগেও দেখা গেছে। তবে এবার আফ্রিকার মঞ্চে মরক্কোর সাফল্যের পথে হয়তো তাকেই পাশে পাওয়া যাবে না—এটাই সবচেয়ে বড় আঘাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১০

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১১

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৩

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৪

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৬

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৭

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৮

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৯

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

২০
X