স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘সবাই রোনালদোর ব্যাপারে মতামত দেয়, কিন্তু খেলা দেখে না’

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

পর্তুগাল জাতীয় ফুটবল দলের কোচ রবার্তো মার্টিনেজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রশংসা করেছেন এবং দলে তিনি কেন এত গুরুত্বপূর্ণ তার ব্যাখ্যা করেছেন। ৪০ বছর বয়সী রোনালদো বর্তমানে সৌদি প্রো লিগে খেলছেন। তিনি ক্যারিয়ারে ৯৫০টি গোল করেছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপে পর্তুগালের অধিনায়ক হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যেই তিনি নিশ্চিত করেছেন এটাই তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে ।

২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে পর্তুগালের হয়ে অভিষেক হয় রোনালদোর। এরপর থেকে তিনি দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন। চলতি বছরের জুনে রোনালদো পর্তুগালকে তাদের দ্বিতীয় উয়েফা নেশন্স লিগ শিরোপা জিততে সহায়তা করেন, যার ফলে এই প্রতিযোগিতায় সর্বাধিক শিরোপাজয়ী দেশ হয়ে ওঠে পর্তুগাল।

ক্যানাল ১১-এর টোটাল ফুটবল প্রোগ্রামে অতিথি হিসেবে কথা বলতে গিয়ে মার্টিনেজ জাতীয় দলে রোনালদোর প্রভাবের প্রশংসা করেন। তিনি বলেন, ‘রোনালদো প্রতিপক্ষের ওপর কী প্রভাব ফেলে, সেটাই আমাদের দেখতে হবে। সে মাঠে থাকলে প্রতিপক্ষের দুজন খেলোয়াড় কার্যত ব্যস্ত হয়ে পড়ে।’

‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে যে জায়গা তৈরি করে, তা কাজে লাগানো এবং বক্সের ভেতরে তার অভিজ্ঞতা ব্যবহার করা। রোনালদোর সমস্যা হলো, সবাই তার ব্যাপারে মতামত দেয়, কিন্তু খেলা ঠিকমতো দেখে না।’- আরও যোগ করেন পর্তুগালের কোচ।

মার্টিনেজ আরও বলেন, ‘আমরা সব খেলোয়াড়কেই সমানভাবে মূল্যায়ন করি। রোনালদোর বর্তমান মনোভাব উদাহরণযোগ্য। শুরুর একাদশের সব খেলোয়াড়ই প্রতিপক্ষের চাপে থাকে। আমাদের তার অবদানকে সম্মান করতে হবে। তিনি ২১ বছর ধরে জাতীয় দলের সঙ্গে আছেন। নতুন ও পুরোনো সব প্রজন্মের খেলোয়াড়দের কাছে রোনালদো যা পৌঁছে দেন, তা অনন্য। আমরা এটিকে স্বাভাবিক করে তুলতে চেয়েছি, কারণ এটি সম্মানের বিষয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১০

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১১

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১২

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৩

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৪

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৫

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৬

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৮

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৯

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X