স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

২০২৬ বিশ্বকাপের স্বপ্নে বিভোর নেইমার

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

একটা মৌসুম, যা শেষ পর্যন্ত রেলিগেশনের ভয় কাটিয়ে বাঁচিয়েছে সান্তোসকে। আর সেই লড়াইয়ের কেন্দ্রে ছিলেন একজনই—নেইমার। ক্যারিয়ারের বহু উত্থান-পতনের পর আবারও নিজের ক্লাবকে টেনে তুলেছেন তিনি। কিন্তু লড়াই এখানেই শেষ নয়। ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার চোখ এখন আরও দূরে—২০২৬ বিশ্বকাপ।

সান্তোসের জার্সিতে মৌসুমের শেষ ভাগে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে অবনমন থেকে বাঁচাতে বড় ভূমিকা রাখেন নেইমার। সংকটের মুহূর্তে নেতৃত্ব দিয়েছেন, মাঠে পার্থক্য গড়ে দিয়েছেন—যেমনটা তার কাছ থেকে প্রত্যাশিত। বার্সেলোনা, পিএসজি ও আল-হিলাল অধ্যায়ের পর আবার শৈশবের ক্লাবে ফিরে তিনি যেন প্রমাণ করলেন, এখনও ফুরিয়ে যাননি।

তবে ক্লাবের লক্ষ্য পূরণ হলেও নেইমারের ব্যক্তিগত লক্ষ্য আরও বড়। তার প্রধান স্বপ্ন—ব্রাজিল জাতীয় দলের হয়ে ২০২৬ বিশ্বকাপে খেলা। সেটা বাস্তবায়ন করতে হলে প্রয়োজন ধারাবাহিক ম্যাচ খেলা, উচ্চমানের প্রতিযোগিতা এবং সর্বোচ্চ চাপের পরিবেশ—যা সান্তোস আপাতত পুরোপুরি দিতে পারছে না বলেই মনে করছেন ফুটবল মহল।

এখনও পর্যন্ত ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির ডাক পাননি নেইমার। বিষয়টি নিয়ে সমর্থক ও স্থানীয় গণমাধ্যমে আলোচনা চলছে। তবে অনুপস্থিতি তাকে দমাতে পারেনি। সাও পাওলোতে এক অনুষ্ঠানে গায়ক থিয়াগুইনহোর সঙ্গে উপস্থিত হয়ে নেইমার শোনান আত্মবিশ্বাসী বার্তা।

“এই বিশ্বকাপ ব্রাজিলে ফেরাতে আমরা সবকিছু করব—প্রয়োজনে অসম্ভবও। ফাইনালে উঠলে আমি গোল করব, এটা আমার প্রতিশ্রুতি,” বলেন নেইমার। একই সঙ্গে ইতালিয়ান কোচের উদ্দেশে সরাসরি বার্তা, “আমাদের সাহায্য করুন, আনচেলত্তি!”

এই অবস্থায় প্রশ্ন উঠছে—সান্তোস কি নেইমারের জন্য এক ধাপ পেছনে যাওয়া? ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও দলটির প্রতিযোগিতামূলক মান ও আন্তর্জাতিক চাপ সীমিত। ফলে বিশ্বকাপের প্রস্তুতির জন্য নতুন ক্লাব খোঁজার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই প্রেক্ষাপটেই ঘুরে বেড়াচ্ছে ফ্ল্যামেঙ্গোর নাম। কোপা লিবার্তাদোরেস ও ব্রাজিলেইরাও জেতা ক্লাবটিতে যোগ দিলে নেইমার পেতে পারেন দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের লড়াই, সঙ্গে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার সুযোগ।

ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমারের শেষ ম্যাচটি ছিল ২০২৩ সালের ১৭ অক্টোবর। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে মারাত্মক হাঁটুর চোট—এএলসিএল ও মেনিসকাস ছিঁড়ে—দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে দেয় তাকে।

এখন তিনি সুস্থ, নিয়মিত খেলছেন এবং আবার স্বপ্ন দেখছেন। সামনে কোন ক্লাব, কোন পরিবেশ—এই সিদ্ধান্তই ঠিক করে দেবে, ইতিহাসের সঙ্গে নেইমারের আরেকটি শেষ বড় সাক্ষাৎ আদৌ সম্ভব হবে কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১০

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১১

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১২

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৩

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৪

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৫

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৬

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৭

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৮

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৯

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

২০
X