স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পুরো মৌসুমের জন্য ছিটকে গেলেন বার্সা তারকা

বার্সেলোনা। ছবি : সংগৃহীত
বার্সেলোনা। ছবি : সংগৃহীত

মৌসুমের মাঝপথে এমন দুঃসংবাদ খুব কমই আসে, যা শুধু একটি ক্লাব নয়—পুরো ফুটবল ভক্তদের নাড়িয়ে দেয়। স্পেন নারী ফুটবলের হৃদস্পন্দন, এফসি বার্সেলোনার মিডফিল্ডের প্রাণভোমরা ও টানা তিন বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার আইতানা বোনমাতির জন্য তেমনই এক কঠিন বাস্তবতা ধরা দিল। অস্ত্রোপচারের পথ ধরে আইতানা এখন নিশ্চিতভাবেই পুরো মৌসুমের বাইরে।

মঙ্গলবার সকালে চূড়ান্তভাবে নিশ্চিত হয়, বার্সেলোনার তারকাখেলোয়াড় আইতানা বোনমাতি পাঁচ মাস মাঠের বাইরে থাকবেন। স্পেন নারী দলের হয়ে নেশনস লিগের ফাইনালের প্রস্তুতিকালে অনুশীলনে চোট পেয়ে বাম পায়ের ফিবুলা ভেঙে যায় তাঁর। পরে অবশ্য সেই চোটের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘বার্সেলোনা নারী দলের খেলোয়াড় আইতানা বোনমাতির বাম পায়ের ফিবুলায় ট্রান্সসিন্ডেসমোটিক ফ্র্যাকচারের সফল অস্ত্রোপচার হয়েছে। বার্সেলোনার হাসপাতালে চিকিৎসক অ্যান্টনি দলমাউয়ের নেতৃত্বে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়, যেখানে ক্লাবের মেডিকেল সার্ভিসেস তত্ত্বাবধানে ছিলেন। তার সম্ভাব্য পুনর্বাসনের সময় ধরা হচ্ছে প্রায় পাঁচ মাস।’

চোটের ঘটনাটি ঘটে গত রোববার। লাস রোজাসে স্পেন জাতীয় দলের অনুশীলন চলাকালে এক অনিচ্ছাকৃত সংঘর্ষে ভুলভাবে মাটিতে নামেন আইতানা। সঙ্গে সঙ্গেই প্রবল ব্যথায় অনুশীলন ছেড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। প্রাথমিক পরীক্ষার পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) তাকে জাতীয় দলের স্কোয়াড থেকে সরিয়ে নেয় এবং দ্রুত বার্সেলোনায় পাঠানো হয় ক্লাবের মেডিকেল পরীক্ষার জন্য।

পাঁচ মাস পুনরুদ্ধারকাল ধরা হলে চলতি মৌসুমে আর মাঠে ফেরা প্রায় অসম্ভব। ফলে এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ঘরোয়া প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ অংশে আইতানাকে পাবে না বার্সেলোনা। মধ্যমাঠে তাঁর সৃজনশীলতা ও গতিশীলতা যে শূন্যতা তৈরি করবে, তা পূরণ করা যে সহজ হবে না—সেটি এখনই বুঝতে পারছে কাতালান শিবির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X