স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার ম্যাচ বয়কটের হুমকি

দক্ষিণ কোরিয়া জাতীয় নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়া জাতীয় নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

নিজেদের দেশের ফুটবল সংস্থার “বৈষম্যমূলক পরিস্থিতির’ প্রতিবাদে মার্চে অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের আগে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে দক্ষিণ কোরিয়া জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রা।

কোরিয়া প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে যৌথভাবে গত বছরের সেপ্টেম্বরে কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনকে (কেএফএ) পাঠানো একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে জাতীয় দলের দায়িত্ব পালনের সময় “নাজুক ও নিম্নমানের সুযোগ-সুবিধা”-র অভিযোগ তোলা হয়। বিবৃতিতে বলা হয়, নারী খেলোয়াড়দের দীর্ঘ ও কষ্টকর বাসযাত্রা করতে হয়, ইকোনমি ক্লাসে বিমান ভ্রমণ করতে বাধ্য করা হয় এবং অনুশীলন মাঠ থেকে অনেক দূরে “অপর্যাপ্ত” আবাসনে থাকতে হয়।

এতে আরও বলা হয়, বিমানবন্দর থেকে যাতায়াত ও অনুশীলনের পোশাকসহ বিভিন্ন খরচ খেলোয়াড়দের নিজ পকেট থেকেই বহন করতে হয়।

২৬ সেপ্টেম্বর তারিখের ওই বিবৃতিতে বলা হয়েছিল, যদি ১৭ অক্টোবরের মধ্যে কেএফএ কোনো জবাব না দেয়, তাহলে খেলোয়াড়রা ম্যাচ বয়কট করবেন এবং ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের সঙ্গে সম্পর্কিত সব ধরনের অনুশীলনে অংশগ্রহণ স্থগিত করবেন। দীর্ঘদিন পরেও কোনো ধরনের দৃশ্যমান অগ্রগতী না হওয়ায় জাতীয় নারী দলের খেলোয়াড়রা আবারও ম্যাচ বয়কটের বিষয়টি সামনে এনেছে।

১২ দল নিয়ে অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ায় আগামী ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়া গ্রুপ পর্বে স্বাগতিক অস্ট্রেলিয়া, ইরান ও ফিলিপাইনের সঙ্গে লড়াইয়ে নামবে।

খেলোয়াড়দের বিবৃতিতে বলা হয়, “দীর্ঘদিন ধরে নারী জাতীয় দলের খেলোয়াড়রা ‘জাতীয় প্রতিনিধি’ হিসেবে নীরবে নিম্নমানের ও অযৌক্তিক পরিস্থিতি সহ্য করে আসছেন।” এতে আরও বলা হয়, পুরুষ জাতীয় দলের খেলোয়াড়রা যে সুযোগ-সুবিধা পান, তার সঙ্গে নারী দলের “স্পষ্ট ও অনস্বীকার্য পার্থক্য” রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X