স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলের ক্লাবের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ, খেলা দেখবেন যেভাবে

লাতিন বাংলা সুপার কাপ ফুটবল। ছবি : সংগৃহীত
লাতিন বাংলা সুপার কাপ ফুটবল। ছবি : সংগৃহীত

জাতীয় স্টেডিয়ামে পর্দা উঠছে লাতিন বাংলা সুপার কাপ ফুটবলের। শুক্রবার (০৫ ডিসেম্বর) উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টারের প্রতিপক্ষ ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দো। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

রেড গ্রিন ফিউচার স্টার মূলত অনূর্ধ্ব-১৭ দল। সদ্য সমাপ্ত এশিয়ান কাপ বাছাই দলের ১৯ জন ফুটবলারসহ দলে রয়েছে চার প্রবাসী খেলোয়াড়। বাংলাদেশের কোচ ইমরুল হাসান জানালেন, লাতিন ফুটবলারদের সঙ্গে খেলাটাই এই টুর্নামেন্টে তাদের বড় প্রাপ্তি হবে।

তিনি বলেন, ‘ব্রাজিল ও আর্জেন্টিনার দল সম্পর্কে খুব বেশি কিছু জানি না। তবে লাতিন ফুটবলের সঙ্গে পরিচয় হওয়ার এটি দুর্দান্ত সুযোগ। আমাদের ফুটবলাররা অনেক কিছু শিখবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।’

এই টুর্নামেন্ট খেলতে ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দো মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকায় এসে পৌঁছায়। আর্জেন্টিনা থেকে যোগ দিয়েছে অ্যাথলেটিকো চার্লোন ফুটবল ক্লাব, যারা পৌঁছেছে বুধবার (৩ ডিসেম্বর) সকালে।

ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের বিপক্ষে বাংলাদেশের ফুটবলারদের ম্যাচ দেখতে অনেকে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করলেও তা কোনো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে না। আয়োজক এএফ বক্সিং প্রমোশনের অফিশিয়াল ফেসবুক পেজে ম্যাচটি সরাসরি দেখাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

সংসদে ব্যাংক দখলের দীর্ঘ আলোচনা জাতি প্রত্যাশা করে না : গাজী আতাউর

ব্যবসায়ীদের সুবিধা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব পাচ্ছে ২০২৬-২৭ বাজেট

এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চূড়ান্ত সূচি

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি

ছাত্রশিবির নেতাকে গুম / সোহায়েলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে ৩ মাস সময় পেল প্রসিকিউশন 

ওমান উপকূলে তেলবাহী জাহাজে আগুন, নিখোঁজ ২ ক্রু

চট্টগ্রাম-কক্সবাজার দূরত্ব কমবে ৩৫ কিমি

পদত্যাগ করলেন মমতার দলের আরও এক এমপি

পাঁচ ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে স্বাভাবিক ট্রেন চলাচল

১০

ভূরুঙ্গামারীতে বাস চলাচল বন্ধ

১১

হাম উপসর্গে ঝরল আরও ৮ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৬৩৯

১২

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখেন ছেলে

১৩

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

১৪

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

১৫

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

১৬

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

১৭

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

১৮

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

১৯

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

২০
X