স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ এএম
অনলাইন সংস্করণ

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের মহারণের দৃশ্যপট পরিষ্কার হলো ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে। ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত এই ড্রতে একে একে নির্ধারিত হয়েছে ১২টি গ্রুপের দল। ৪৮ দলের আসরে প্লে-অফ মিলিয়ে সম্ভাব্য ৬৪ দেশের নাম উঠে এসেছে স্ক্রিনে। কোন গ্রুপে কারা পড়েছে—সমর্থকদের আগ্রহ ছিল চরমে, বিশেষ করে বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যে বাড়তি উত্তেজনা ছিল ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে।

নীচে গ্রুপভিত্তিক সব তথ্য তুলে ধরা হলো—

গ্রুপ–এ

মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি

গ্রুপ–বি

কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ

গ্রুপ–সি

ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি

গ্রুপ–ডি

যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি

গ্রুপ–ই

জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর, কুরাসাও

গ্রুপ–এফ

নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি

গ্রুপ–জি

বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড

গ্রুপ–এইচ

স্পেন, সৌদি আরব, উরুগুয়ে, কেপ ভার্দে

গ্রুপ–আই

ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২

গ্রুপ–জে

আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান

গ্রুপ–কে

পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১

গ্রুপ–এল

ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

এই ড্রয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল সব দল। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা–এই তিন দেশে ছড়িয়ে থাকা ২০২৬ বিশ্বকাপের আয়োজন হবে ইতিহাসের সবচেয়ে বড় কাঠামোয়, আর তার প্রথম স্বাদই পাওয়া গেল এই ড্র অনুষ্ঠানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X