স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে স্কালোনির কাছে ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

বিশ্বকাপের ট্রফি হাতে স্কালোনি। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের ট্রফি হাতে স্কালোনি। ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচ সূচি, সময় ও ভেন্যু ঘোষণার অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রে ছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। সূচি নিয়ে নিজের মতামত জানানোর পাশাপাশি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ঘটে যাওয়া এক ব্যতিক্রমী ঘটনায়ও নজর কাড়েন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্কালোনি আবারও স্মরণ করিয়ে দেন, বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। ২০১৮ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার হারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই ম্যাচ তাদের বড় শিক্ষা দিয়েছে এবং দলকে সব সময় সতর্ক থাকতে সাহায্য করে।

আসন্ন বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ নিয়েও মন্তব্য করেন আর্জেন্টিনার কোচ। ডালাসে স্থানীয় সময় দুপুরে গড়ানো ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘খেলা তো খেলতেই হবে। গরম একটু বেশি থাকবে, তবে এটা দুই দলের জন্যই সমান। এখানে কোনো অজুহাতের সুযোগ নেই।’

স্কালোনির বক্তব্য শেষ হওয়ার পরপরই মাইক্রোফোন হাতে নেন ফিফা সভাপতি ইনফান্তিনো এবং প্রকাশ্যে আর্জেন্টিনা কোচের কাছে ক্ষমা চান। আগের দিন বিশ্বকাপ ট্রফি উপস্থাপনের সময় ঐতিহ্যবাহী নিয়ম অনুযায়ী স্কালোনির হাতে গ্লাভস পরানো হয়েছিল। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলের কোচ হিসেবে তার জন্য এই নিয়ম প্রযোজ্য ছিল না।

এই বিষয়টি পরিষ্কার করেই স্কালোনিকে আবার মঞ্চে ডাকেন ইনফান্তিনো। গ্লাভস ছাড়াই বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ করে দেন তাকে। নিজের হাতে বহুল কাঙ্ক্ষিত ট্রফি স্পর্শ করার মুহূর্তে হাসিমুখে দেখা যায় আর্জেন্টিনা কোচকে।

সামান্য এই ঘটনাটি অনুষ্ঠানজুড়ে বাড়তি আকর্ষণ যোগ করে, আর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি ফিফা সভাপতির সম্মান প্রদর্শনের দৃষ্টান্ত হিসেবেই দেখছেন উপস্থিত অতিথিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X