মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শর্তসাপেক্ষে ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি!

ফিফা বিশ্বকাপ ট্রফি। ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ট্রফি। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। সবকিছু অনুকূলে থাকলে আগামী জানুয়ারিতে ঢাকায় আসতে পারে ফিফা বিশ্বকাপের বহুল কাঙ্ক্ষিত স্বর্ণালী ট্রফি। তবে এই সফর চূড়ান্তভাবে নির্ভর করছে দেশের সার্বিক নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির ওপর।

বাফুফে সূত্রে জানা গেছে, আগামী ১৪ জানুয়ারি এক দিনের সফরে বাংলাদেশে আসার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বিশ্বকাপ ট্রফির। সফরসূচি এখনো চূড়ান্ত পর্যায়ে না পৌঁছালেও ফিফা ইতোমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বিষয়টি মৌখিক ও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

সম্প্রতি ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্বকাপের যাত্রা। সেই ধারাবাহিকতায় ট্রফি ট্যুরের অংশ হিসেবেই বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ফিফার।

বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, এবারের ট্রফি সফরে দর্শক অংশগ্রহণ বাড়ানোর দিকেই গুরুত্ব দিতে চায় আয়োজক সংস্থা। তিনি বলেন, “ফিফা আমাদের নিশ্চিত করেছে যে ট্রফি সফরের পরিকল্পনা রয়েছে। তারা তাদের চূড়ান্ত রূপরেখা আমাদের কাছে উপস্থাপন করবে। সেখানে আমাদের কোনো প্রস্তাব থাকলে তা বিবেচনায় নেওয়া হবে।”

২০২৬ বিশ্বকাপে দলের সংখ্যা ও ম্যাচ বাড়ায় দর্শক চাহিদাও বেড়েছে। বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ যেন আগের চেয়ে বেশি টিকিট পেতে পারে, সে অনুরোধও ফিফার কাছে জানানো হয়েছে বলে জানান বাফুফে সহ-সভাপতি।

বিশ্বকাপের বছরেও থেমে থাকবে না দেশের ফুটবলের কার্যক্রম। আগামী বছরে অন্তত পাঁচজন প্রবাসী ফুটবলারকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে বাফুফে। এর মধ্যে আলোচিত সুলিভান ব্রাদার্স রয়েছেন তালিকায়।

তবে ইংলিশ ক্লাব ফুলহ্যামের বয়সভিত্তিক দলে খেলা ফারহান আলী ওয়াহিদকে নিয়ে এখনই আশার কথা শোনানো যাচ্ছে না। এ প্রসঙ্গে ফাহাদ করিম বলেন, “আমরা পরিবারটির সঙ্গে আগেই যোগাযোগ করেছিলাম। তারা তখন জানিয়েছে, এই মুহূর্তে বিষয়টি নিয়ে ভাবছে না। তাই আমরা অপেক্ষা করছি।”

একইসঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত লাতিন বাংলা সুপার কাপের আয়োজন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাফুফে। টুর্নামেন্টে অব্যবস্থাপনার অভিযোগ ওঠায় ভবিষ্যতে এমন আয়োজনের অনুমতি দেওয়ার ক্ষেত্রে আরও কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ফেডারেশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X