স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দুই মাসের জন্য ছিটকে গেলেন রিয়াল তারকা

রিয়াল মাদ্রিদ। ছবি : সংগৃহীত
রিয়াল মাদ্রিদ। ছবি : সংগৃহীত

এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সের ভিড়ে আলোচনার আড়ালে থাকা একটি দুঃসংবাদ আচমকাই নাড়িয়ে দিল মাদ্রিদকে। মৌসুমে মাত্রই ছন্দ খুঁজে পেতে শুরু করেছিলেন রিয়ালের রাইটব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড—ঠিক তখনই ফের ইনজুরি। রিয়াল মাদ্রিদের চিকিৎসা কক্ষে নতুন করে যোগ হলো তার নাম, আর ক্লাব নিশ্চিতভাবেই হারাল ডিসেম্বরজুড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভরসাগুলোর একটি।

ক্লাব সূত্রে জানা গেছে, ট্রেন্টের বাম কোয়াড্রিসেপসের রেক্টাস ফেমোরিস পেশিতে চোট লেগেছে। বৃহস্পতিবার ভালদেবেবাসে করা এমআরআই স্ক্যানে ধরা পড়েছে পেশি ছিঁড়ে যাওয়ার বিষয়টি। ফলে অন্তত দুই মাস মাঠের বাইরে থাকতে হবে এই ডিফেন্ডারকে। বাস্তবতা এতটাই কঠিন যে রিয়াল মাদ্রিদের অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী এই সময়সীমা আড়াই মাস পর্যন্তও গড়াতে পারে।

এই ইনজুরির কারণে ট্রেন্টের জন্য বন্ধ হয়ে গেল গোটা ডিসেম্বর ও জানুয়ারির বড় একটি অংশ। স্প্যানিশ সুপার কাপ, চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো (ম্যানচেস্টার সিটি, মোনাকো ও বেনফিকার বিপক্ষে), কোপা দেল রের শেষ ষোলোর লড়াই এবং অন্তত ছয়টি লা লিগা ম্যাচ—সবই মিস করবেন তিনি। ফেব্রুয়ারির আগে মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।

সমস্যা এখানেই শেষ নয়। ডান প্রান্তে রিয়ালের বিকল্প বলতে এখন কার্যত কেউ নেই। কারভাহাল ধীরে ধীরে ফিরছেন ঠিকই; কিন্তু হাঁটুর অস্ত্রোপচারের পর পুরোপুরি ফিট হতে তার আরও সময় লাগবে। নিশ্চিতভাবেই তিনি ২০২৫ সালের বাকি সময়টুকু খেলতে পারবেন না। ফলে ডিসেম্বরজুড়ে রাইট-ব্যাক পজিশনে কোচ জাবি আলোনসোর হাতে কার্যকর কোনো স্বাভাবিক বিকল্প থাকছে না।

এই চোট ট্রেন্টের জন্য ব্যক্তিগত দিক থেকেও বড় ধাক্কা। সান মামেসে ম্যাচটি ছিল তার টানা চতুর্থ শুরুর একাদশে থাকা, আর পারফরম্যান্সের দিক থেকে সেরা রাতও। রক্ষণে দৃঢ়তা, বলের ওপর আত্মবিশ্বাস, এমনকি এমবাপ্পের গোলে দারুণ এক পাস—সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল ছন্দে ফিরছেন তিনি। অথচ সেই ম্যাচেই ফের ইনজুরি।

মৌসুমে এটি ট্রেন্টের দ্বিতীয় চোট। সেপ্টেম্বরে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই হ্যামস্ট্রিংয়ে ছিঁড়ে গিয়ে এক মাসের বেশি মাঠের বাইরে ছিলেন। বর্তমান পূর্বাভাস সত্যি হলে, রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর খেলা ম্যাচের প্রায় ৫৮ শতাংশই তিনি কাটাবেন ইনজুরিতে—যা নিঃসন্দেহে উদ্বেগজনক এক পরিসংখ্যান।

তবে সব খবরে অন্ধকার নেই। এদিনই এদুয়ার্দো কামাভিঙ্গার চোট নিয়ে কিছুটা স্বস্তি মিলেছে। তার বাঁ পায়ের গোড়ালিতে হালকা মচকানো ধরা পড়েছে, যা গুরুতর নয়। লিগের পরের ম্যাচে তার খেলা অনিশ্চিত হলেও ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামার ব্যাপারে রিয়াল শিবির বেশ আশাবাদী।

সব মিলিয়ে, শীতকালীন সূচির সবচেয়ে কঠিন সময়ে রিয়াল মাদ্রিদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল—দুই মাস ট্রেন্টকে ছাড়া পথ চলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X