স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবলে সবকিছুই দ্রুত পরিবর্তন হয় : জাবি আলোনসো

কোচ জাবি আলোনসো। ছবি : সংগৃহীত
কোচ জাবি আলোনসো। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ফর্মহীনতায় থাকা রিয়াল মাদ্রিদ বর্তমান পরিস্থিতি দ্রুতই সামলে উঠতে পারবে বলে ইঙ্গিত দিয়েছেন চাপে থাকা কোচ জাবি আলোনসো।

সব ধরনের প্রতিযোগিতায় লস ব্ল্যাঙ্কোসরা গত সাত ম্যাচে মাত্র দুটি জয়ী হয়েছে। লা লিগায় সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হারের পর সমালোচনার ঝড় বইছে।

স্প্যানিশ গণমাধ্যম ইতোমধ্যেই রিপোর্টে বলেছে পেপ গার্দিওলার দলের কাছে পরাজিত হলে আলোনসোকে ছাঁটাই করা হতে পারে।

আলোনসো গণমাধ্যমে বলেন, ‘এই ক্লাবে আমরা সবাই একত্রিত আছি। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে এই ধরনের পরিস্থিতি বেশ ঠান্ডা মাথায় মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। এখানে দায়িত্ব অনেক বেশি। সামনে কি আসতে যাচ্ছে সেটা নিয়ে আমি সত্যিকার অর্থেই মুখিয়ে আছি। রোববারের ম্যাচের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা স্বাভাবিক। আর সে কারণেই সিটির বিপক্ষে ম্যাচের ফলাফল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

গত সপ্তাহে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে পরাজিত করে আলোনসোর অধীনে মাদ্রিদ এ মৌসুমের সেরা পারফরমেন্স উপহার দিয়েছে। কিন্তু তার পরপরই ঘরের মাঠে সেল্টার বিরুদ্ধে পরাজয় সব কিছুকে ম্লান করে দিয়েছে।

আলোনসো জানিয়েছেন, তার দল ম্যান সিটিকে পরাজিত করতে প্রস্তুত আছে। একইসঙ্গে সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে বার্নাব্যুতে মোকাবিলা করার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। লিগ পর্বের টেবিলে এই মুহূর্তে মাদ্রিদ পঞ্চম স্থানে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ ব্যবধানে জয়েও লাভ হলো না, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১১

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১২

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৩

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৪

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৫

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৬

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৭

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৮

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৯

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

২০
X